তিন দিনের রাষ্ট্রীয় সফরে নিজ এলাকায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ প্রতিনিধি

তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী তিন দিনের রাষ্ট্রীয় সফরে ময়মনসিংহের নান্দাইলে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তিনি ঢাকা থেকে সড়কপথে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ডাকবাংলোয় গার্ড...

অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভালুকায় ফুলেল শ্রদ্ধা

অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি ফুল দিয়ে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।দিবসের প্রথম প্রহর থেকেই ভালুকা কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল...

তারাকান্দায় নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া

তারাকান্দা প্রতিনিধি

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

তারাকান্দায় এনসিপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী

তারাকান্দা প্রতিনিধি

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা ইউনুস শেখ এর উদ্যোগে শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ফুলপুরে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্যসহ ২ জন নিহত

কাউছার আহমেদ (ময়মনসিংহ প্রতিনিধি)

ময়মনসিংহের ফুলপুরে বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত ৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনা ঘটে বালিয়া মোড়...

ময়মনসিংহ মহানগর যুবদল সাধারণ সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

তারাকান্দা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল–এর ময়মনসিংহ মহানগর শাখার সাধারণ সম্পাদক যোবায়ের হোসেন শাকিলকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী এ নোটিশ দেওয়া হয়।

নান্দাইলের এক ইউনিয়ন থেকেই নির্বাচিত দুই সংসদ সদস্য

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়ন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই ইউনিয়ন থেকেই বিজয়ী হয়েছেন দুইজন সংসদ সদস্য।

ভালুকায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ময়মনসিংহে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় সেনা প্রধানের দিকনির্দেশনায় ১৯ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাঃ হোসাইন আল মোরশেদ দরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে...

ভালুকায় নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে প্রশাসনের অভিযান

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে ময়মনসিংহের ভালুকা উপজেলার ডাকাতিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

নিয়মিত মাদরাসায় উপস্থিত থাকায় শিক্ষার্থীর মাঝে পুরস্কার প্রদান

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে রাজাপুর ফাজিল মাদরাসার ষষ্ঠ শ্রেণী থেকে আলীম শ্রেণী পর্যন্ত ৫০ জন শিক্ষার্থীর মাঝে মাদ্রাসায় নিয়মিত উপস্থিত থাকায় পুরস্কার প্রদান করা হয়েছে।

ভালুকায় সড়ক দুর্ঘটনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত

ভালুকা প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও এলাকায় সড়ক দুর্ঘটনায় আবুবকর সিদ্দিক নামে এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিহত হয়েছেন।

নান্দাইলে ৪ শতাধিক এতিম অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ময়মনসিংহ প্রতিনিধি

কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪ শতাধিক এতিম ও অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে মানবিক প্রতিষ্ঠান মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্ট।

নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে ৪ বছরের শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে নারিকেল গাছের নীচে চাপা পড়ে আরাফ মিয়া নামে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বাড়তি দামে গ্যাস বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে ভালুকা উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন...

নান্দাইল আসনে ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ,বাতিল ৫

ময়মনসিংহ প্রতিনিধি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে ময়মনসিংহ -৯ নান্দাইল আসনে ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৫ প্রার্থীর মনোনয়ন বাতিল করা...

নান্দাইলে ১৫ মাসে কোরআনের হাফেজ হলেন সোলাইমান ইসলাম

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে মাত্র ১৫ মাসে পবিত্র কোরআনে হাফেজ হয়ে তাক লাগিয়ে দিয়েছে সোলাইমান ইসলাম।কৃষক পরিবার থেকে উঠে আসা সোলাইমানের বয়স মাত্র ১১ বছর।

ভালুকায় সহকর্মীর গুলিতে আনসার সদস্য নিহত

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানায় দায়িত্বরত আনসার সদস্যের গুলিতে বজেন্দ্র বিশ্বাস (৪০) নামে অপর এক আনসার সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আনসার সদস্য নোমান মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ভালুকায় জেঁকে বসেছে শীত তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকা উপজেলায় হঠাৎ করেই জেঁকে বসেছে শীত। আজ সকালে তাপমাত্রা নেমে এসেছে প্রায় ১৪ ডিগ্রি সেলসিয়াসে। ঘন কুয়াশা আর ঠান্ডা বাতাসে স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।

গফরগাঁওয়ে বিএনপির মনোনয়ন ঘোষনার পর বিক্ষুব্ধ জনতা, রেললাইনে আগুন

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চুকে বিএনপির চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে উত্তাল গফরগাঁও।

রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী রাজাপুর ফাজিল মাদরাসায় অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

দীপু হত্যার ঘটনায় রাষ্ট্রের অবহেলা দৃশ্যমান: মানবাধিকার দল

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগ তুলে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নির্মমভাবে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় রাষ্ট্রীয় ব্যর্থতা ও অবহেলার অভিযোগ তুলেছে মানবাধিকার সংগঠনগুলো।

ময়মনসিংহে দিপু দাস হত্যার ঘটনায় ১২ আসামির রিমান্ড শুনানি আজ

নিউজ ডেস্ক

ময়মনসিংহের ভালুকায় পোশাক কারখানার শ্রমিক দিপু চন্দ্র দাসকে (২৭) পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ১২ আসামির আজ সোমবার রিমান্ড শুনানির কথা আছে। এর আগে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তারের পর পাঁচ...

ভালুকায় নবীজিকে কটূক্তির অভিযোগে যুবকে পিটিয়ে হত্যা

হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে ময়মনসিংহের ভালুকায় হিন্দু যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার জামিরদিয়া ডুবালিয়া পাড়ার পাইওনিয়ার নীটওয়্যারস (বিডি) লিঃ...

ময়মনসিংহে হেলে পড়েছে ৫ তলা ভবন, আতংকে বাসা ছাড়ছেন ভাড়াটিয়ারা

কাউছার আহমেদ, ময়মনসিংহ

ময়মনসিংহ নগরের গুলকীবাড়িতে ২০ তলা ভবনের পাইলিং কাজ করার সময় হেলে পড়েছে পাশের ৫ তলা ভবন। আতংকে বাসা ছেড়েছেন মালিকসহ ভাড়াটিয়ারা। শনিবার রাতের এ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

আমিনুল হক বুলবুল, (ময়মনসিংহ)

আজ ১৪ ডিসেম্বর, ময়মনসিংহের নান্দাইলে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে।

আজ ভালুকা মুক্ত দিবস

জসিম আহামেদ,ময়মনসিংহ

আজ ৮ই ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালে দীর্ঘ ৯মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক মেজর আফসার বাহিনীর নেতৃত্বে ৭ডিসেম্বর রাতে ভালুকা ক্যাম্পের কয়েক হাজার রাজাকার, আলবদর...

ভালুকায় ভ্রাম্যমাণ শীতবস্ত্রের বাজারে উপচে পড়া ভিড়

জসিম আহামেদ

ময়মনসিংহের ভালুকায় শীতের আগমনকে কেন্দ্র করে জমে উঠেছে উপজেলার সিড়ষ্টোর বাজার ও স্কয়ার মাস্টার বাড়ি বাসস্ট্যান্ড এলাকার ভ্রাম্যমাণ শীতের পোশাকের বাজার। হালকা শীত পড়তে শুরু করার সাথে সাথে প্রতিদিনই ভিড় বাড়ছে...

নান্দাইলে ৩০ হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৬০ ছাগল বিতরণ

আমিনুল হক বুলবুল

ময়মনসিংহের নান্দাইলে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে ৩০ টি হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে ৬০ টি ছাগল বিতরণ করা হয়েছে।

পিআর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে: ড. সামিউল হক ফারুকী

কাউছার আহমেদ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ অঞ্চল জামায়াতের পরিচালক ড. সামিউল হক ফারুকী বলেছেন, 'পিআর দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলতেই থাকবে।'

নান্দাইলে বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে মানববন্ধন

আমিনুল হক বুলবুল

পবিত্র কুরআন ও মহান আল্লাহ তায়ালার শানে কটূক্তির প্রতিবাদে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে ময়মনসিংহের নান্দাইলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শীতের আমেজে পিঠার উৎসবে সরগরম ভালুকার গ্রাম-শহর

জসিম আহামেদ

শীতের শুরুতেই বাংলার ঐতিহ্যবাহী পিঠা উৎসব যেন নতুন প্রাণ পায়। ভোরের কুয়াশা ভেদ করে উঠছে চুলার ধোঁয়া, সেই সঙ্গে ঘরে ঘরে তৈরি হচ্ছে নানারকম পিঠা। শহরের ব্যস্ত রাস্তাগুলোতেও এখন ভেসে আসে...