ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান যুদ্ধ কতদিন চলবে তা নিয়ে দুশ্চিন্তা করছে না বলে জানিয়েছেন দেশটির উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা জেনারেল কিওমার্স হায়দারি।
ইরানের সেনাবাহিনীর অন্তর্গত খতম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সসের ডেপুটি কমান্ডার জেনারেল হায়দারি বুধবার এক সাক্ষাৎকারে বলেন, যুদ্ধের মেয়াদ নিয়ে তারা ভাবছেন না। বরং এই যুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জন এবং যুক্তরাষ্ট্রকে শক্ত জবাব দেওয়াই ইরানের প্রধান উদ্দেশ্য।
তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “টানা আট বছর যুদ্ধ করার অভিজ্ঞতা আমাদের আছে। এখন চলমান যুদ্ধ আমরা শেষ করব এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাব।”
ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে ২১ দিনের সংলাপ চলে। তবে কোনো সমঝোতা চুক্তি ছাড়াই আলোচনা শেষ হয়।
সংলাপ শেষ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। একই সময়ে ইরানের বিরুদ্ধে ‘অপারেশন রোয়ারিং লায়ন’ নামে সামরিক অভিযান শুরু করে ইসরায়েল।
এদিকে গেছে টানা ছয় দিন ধরে চলা এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় এক হাজার মানুষ নিহত এবং পাঁচ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা।

