তারাকান্দায় নবনির্বাচিত সংসদ সদস্যের নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি ও দোয়া
বিপ্লবী বার্তা
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফুলপুরে নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি মুহাম্মদুল্লাহর নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।


শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নবনির্বাচিত সংসদ সদস্য। এ সময় উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবী সংগঠন ও সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।
নবনির্বাচিত সংসদ সদস্য তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। তাদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল প্রভাতফেরি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিগুলো সম্পন্ন হয়।