তারাকান্দায় এনসিপির পক্ষ থেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী
বিপ্লবী বার্তা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে তারাকান্দায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)  নেতা ইউনুস শেখ এর উদ্যোগে শহীদ  মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এতে এনসিপি নেতা-কর্মী, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ স্থানীয় গণমানুষ অংশ নেন।শ্রদ্ধাঞ্জলীর পর শহীদদের আত্মার শান্তি ও বাংলাদেশের অগ্রগতির জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


এ সময়  এনসিপি নেতা ইউনুস শেখ বলেন ভাষা শহীদদের আত্মত্যাগের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ ও ভাষা আন্দোলনের মূল উদ্দেশ্য রক্ষা করার জরুরি প্রয়োজন আছে। সকলকে ঐক্যবদ্ধভাবে মাতৃভাষার মর্যাদা ও জাতীয় ঐতিহ্য রক্ষায় কাজ করার জন্য আহ্বান জানান।