ভালুকায় শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোটগ্রহণ
ছবিঃ বিপ্লবীবার্তা

ময়মনসিংহের ভালুকা উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই কেন্দ্রে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।


ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ করছেন নির্বিঘ্নে। নারী ও প্রবীণ ভোটারদের উপস্থিতিও উল্লেখযোগ্য। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কেন্দ্রের ভেতর ও বাইরে দায়িত্ব পালন করছেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোটগ্রহণ সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।