কুয়েতের দূতাবাস খালি করার নির্দেশ যুক্তরাষ্ট্রের
ছবিঃ সংগৃহীত

গত কয়েক দিনে একাধিক হামলার ঘটনার পর কুয়েতে অবস্থিত নিজেদের দূতাবাস থেকে কর্মকর্তা-কর্মীদের দেশে ফেরার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার থেকে দূতাবাসের কর্মীদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।


মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ মিত্র দেশ কুয়েতে যুক্তরাষ্ট্রের তিনটি সামরিক ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক সময়ে ওই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে।


গত ২৮ ফেব্রুয়ারির পর থেকে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইস্রায়েলের সংঘাতের উত্তেজনা বৃদ্ধি পায়। এরপর থেকেই কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে।


গত ৪ ফেব্রুয়ারি কুয়েতের আকাশসীমায় ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় বলে জানায় কুয়েতের সামরিক বাহিনী। দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি ধ্বংস করতে সক্ষম হলেও ধ্বংসাবশেষের আঘাতে কয়েকটি গাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে।


সামরিক বাহিনীর বিবৃতির কয়েক ঘণ্টা পরই কুয়েতে মার্কিন দূতাবাস খালি করার নির্দেশ দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।