ছবিঃ বিপ্লবীবার্তা
ইরানের সামরিক সক্ষমতা ও নেতৃত্ব দুর্বল হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ইরানের সামরিক সম্পদ ও নেতৃত্ব ‘ফুরিয়ে গেছে’। তারা কথা বলতে চায়। আমি বলেছি, ‘এখন অনেক দেরি’ হয়ে গেছে।’
মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ মন্তব্য করেন। এছাড়া আল জাজিরা ও দ্য টাইমস অব ইসরায়েলে প্রকাশিত সংবাদে এই তথ্য উঠে আসে।
তার সেই পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের বিমান প্রতিরক্ষা, বিমানবাহিনী ও নৌবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং দেশটির নেতৃত্ব কার্যত শেষ হয়ে গেছে। ইরান আলোচনা করতে চাইলেও এখন সময় পেরিয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
এর আগে গত রোববার ট্রাম্প জানান, ইরানের নেতাদের অনুরোধে তিনি আলোচনা করতে প্রস্তুত ছিলেন। একই সঙ্গে তিনি ইরানের জনগণকে সরকার পরিবর্তনের আহ্বানও জানান।

