গত চার দিনে আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযান চালিয়ে ইরানের একটি সাবমেরিনসহ ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড ইউনাইটেড স্টেট্স সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এর মুখপাত্র অ্যাডমিরালব্র্যাড কুবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান।
তিনি বলেন, যেসব সামরিক সম্পদ থেকে সম্ভাব্য হামলার ঝুঁকি ছিল, সেগুলো লক্ষ্য করে আঘাত করা হয়েছে। আরব সাগর, হরমুজ প্রণালী ও ওমান উপসাগরে অভিযানে ইরানের নৌবাহিনীর সাবমেরিনসহ মোট ১৭টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে বলে দাবি করা হয়।
অ্যাডমিরাল কুপার আরও বলেন, কয়েক দশক ধরে এই তিন সামুদ্রিক অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলোকে হয়রানির অভিযোগ ছিল ইরান-এর বিরুদ্ধে। অভিযানের পর ওই এলাকাগুলোতে এখন কোনো ইরানি যুদ্ধজাহাজ নেই বলেও দাবি করা হয়।
এর আগে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে পৃথক সামরিক অভিযান শুরু করে ইসরায়েল-এর ‘অপারেশন রোয়ারিং লায়ন’ এবং যুক্তরাষ্ট্রের ‘অপারেশন এপিক ফিউরি’। অভিযানে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা ও ২০০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মঙ্গলবার প্রকাশিত বার্তায় ব্র্যাড কুপার জানান, গত চার দিনে ইরানের ২ হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে।

