কাতারে রেভল্যুশনারি গার্ডের ১০ গোয়েন্দা সদস্য আটক
ছবিঃ বিপ্লবীবার্তা

ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর ১০ জন সদস্যকে গ্রেপ্তার করেছে কাতার-এর আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার ভোরে তাদের আটক করা হয় বলে জানিয়েছে কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা।


প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কাতারের সরকারি ও সামরিক অবকাঠামো সংক্রান্ত গুরুত্বপূর্ণ গোপন তথ্য চুরি ও পাচারের অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে তিনজনের সামরিক ড্রোন তৈরি ও পরিচালনা সংক্রান্ত প্রশিক্ষণ ছিল বলেও উল্লেখ করা হয়।


প্রথমে সন্দেহভাজন গুপ্তচর হিসেবে তাদের আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন যে আইআরজিসির হয়ে কাতারে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করছিলেন।


 এ বিষয়ে এখনো বিস্তারিত তদন্ত চালাচ্ছে কাতারের কর্তৃপক্ষ।