ইরানের নতুন 'সুপ্রিম লিডার' নির্বাচিত হলেন খামেনি পুত্র মোজতবা খামেনি
ছবিঃ সংগৃহীত

ইরানের ক্ষমতার শীর্ষে বড় পরিবর্তন এসেছে। দেশটির সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন আয়াতুল্লাহ মোজতবা খামেনি। তিনি সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-র ছেলে।


ইরানের স্থানীয় সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে, দেশটির বিশেষজ্ঞ পরিষদ অ্যাসেম্বলি অব এক্সপার্টস মোজতবা খামেনিকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে নির্বাচন করেছে। প্রতিবেদনে বলা হয়, এই সিদ্ধান্তের পেছনে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস(আইআরজিসি) এর প্রভাব ছিল।


সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, আইআরজিসির চাপের মধ্যেই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। দীর্ঘদিন ধরেই ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি পর্দার আড়ালে থেকে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। বাবার মৃত্যুর পর তিনি আনুষ্ঠানিকভাবে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।


মোজতবা খামেনির জন্ম ১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর, ইরানের মাশহাদ শহরে। মাধ্যমিক শিক্ষা শেষ করার পর ১৯৮৭ সালে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দেন। পরে ইরান-ইরাক যুদ্ধের শেষ পর্যায়ে অংশ নেন তিনি।