ছবিঃ সংগৃহীত
লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ-এর গোয়েন্দা শাখার প্রধান হুসেইন মাকলেদকে হত্যার দাবি করেছে। সোমবার (২ মার্চ) আইডিএফ এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, রোববার রাতভর লেবাননের রাজধানী বৈরুতে অভিযান চালায় ইসরায়েলি বিমান বাহিনী। ওই অভিযানে নিখুঁত হামলার মাধ্যমে হুসেইন মাকলেদ নিহত হন বলে দাবি করা হয়েছে।
আইডিএফ আরও জানায়, মাকলেদ হিজবুল্লাহর গোয়েন্দা বিভাগ পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর ওপর নজরদারি এবং সম্ভাব্য হামলার প্রাথমিক পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।
তবে এ বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

