রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, পাল্টা জবাবের ইঙ্গিত ট্রাম্পের
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩রা মার্চ) ভোরে হামলার বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়।


সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুটি ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে। এতে দূতাবাস ভবনে সামান্য অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং কিছুটা ক্ষয়ক্ষতি হয়। তবে এই ঘটনায় কোনো হতাহতের  খবর পাওয়া যায়নি।


এদিকে, রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার এই ঘটনায় কঠোর প্রতিক্রিয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'রিয়াদে হামলার জবাবে ওয়াশিংটন কী পদক্ষেপ নিতে যাচ্ছে, তা খুব দ্রুতই বিশ্ব দেখতে পাবে।'