ইসরায়েলি বিমানঘাঁটিতে হিজবুল্লাহর হামলার দাবি
ছবিঃ সংগৃহীত

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র ইসলামী রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাহ।


মঙ্গলবার (৩রা মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিশোধ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।


এদিকে, বাহরাইনে অবস্থিত একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় একটি মার্কিন বিমান ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।