চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে প্রথমবারের মতো আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উচ্চমাধ্যমিক শাখায় মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা হাউজ চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টায় কলেজ প্রাঙ্গণে আন্তঃহাউজ বিতর্ক প্রতিযোগিতা-২০২৬-এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। এতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় শাখার শিক্ষার্থীরা অংশ নেয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। সভাপতিত্ব করেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবদুল কাইয়ুম। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা সরকার।
প্রতিযোগিতায় উচ্চমাধ্যমিক শাখার ফাইনালে কর্ণফুলী ও মধুমতি হাউজ এবং মাধ্যমিক শাখায় যমুনা ও সুরমা হাউজ প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতা শেষে দুই শাখায় যথাক্রমে মধুমতি ও যমুনা হাউজ চ্যাম্পিয়ন হয়।
এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সদস্যরা বিচারকের দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক সহকারী শিক্ষক মোহাম্মদ শফিউল আজমসহ প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক ও আন্তঃহাউজ বিতর্ক কমিটির সদস্যসচিব সামিনা চৌধুরী।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন