দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ১৭ জন নিহত
হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) দেশটির
পুলিশ এ তথ্য নিশ্চিত
করেছে। একের পর এক হত্যাকাণ্ডের
ঘটনায় আগে থেকেই উদ্বেগে থাকা দেশটিতে নতুন করে এই সহিংসতা পরিস্থিতিকে
আরও জটিল করে তুলেছে।
পুলিশের পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ আফ্রিকায় প্রতিদিন গড়ে প্রায় ৬০ জন হত্যার শিকার হন। মাদক ব্যবসা, অবৈধ খনি কার্যক্রম এবং মিনিবাস চলাচলের রুট নিয়ে বিরোধসহ নানা কারণে দেশটিতে এ ধরনের হত্যাকাণ্ড ঘটে থাকে।
প্রিটোরিয়ার
কাছে
হামলায়
নিহত
৯
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম বন্দুক হামলার ঘটনাটি ঘটেছে রাজধানী প্রিটোরিয়ার উপকণ্ঠে একটি অনানুষ্ঠানিক বসতিতে। সোমবার ভোরে সেখানে একটি অস্থায়ী ঘর থেকে নয়জনের
মরদেহ উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে ছয়জন পুরুষ ও তিনজন নারী।
তাঁদের সবার শরীরেই গুলির চিহ্ন পাওয়া গেছে।
প্রাদেশিক পুলিশ কমিশনার টমি মথোমবেনি জানান, এই হামলার সঙ্গে
গত বছর কাছাকাছি আরেকটি বসতিতে ঘটে যাওয়া বন্দুক হামলার যোগসূত্র থাকতে পারে। ওই ঘটনায় ১২
জন নিহত এবং ১৩ জন আহত
হয়েছিলেন।
পিটারমারিটজবার্গে
গাড়ির
ভেতর
মিলল
৮ মরদেহ
দ্বিতীয় হামলাটি ঘটেছে দেশটির পূর্বাঞ্চলীয় শহর পিটারমারিটজবার্গের বাইরের একটি আধা-গ্রামীণ এলাকায়। রোববার গভীর রাতে গুলির শব্দের খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছায়। পরে গুলিতে ঝাঁজরা একটি গাড়ির ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত আটজনই পুরুষ। তাঁদের প্রত্যেকের শরীরে একাধিক গুলির ক্ষত ছিল। ঘটনাস্থলেই তাঁদের মৃত ঘোষণা করা হয়। নিহতদের বয়স আনুমানিক ২০ থেকে ৩০
বছরের মধ্যে।
পৃথক দুই হামলায় কারা জড়িত এবং কী কারণে এসব
হত্যাকাণ্ড ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত
হওয়া যায়নি।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন