ইউরোপের অন্যতম জনপ্রিয় গন্তব্য ইতালিতে কাজের সুযোগ তৈরি হয়েছে বিদেশি কর্মীদের জন্য। ২০২৭ সালে বিভিন্ন খাতে শ্রমিক সংকট মোকাবিলায় ১ লাখ ৬৫
হাজার ৮৫০ জন বিদেশি কর্মী
নেওয়ার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। এ সুযোগের আওতায়
বাংলাদেশসহ নির্দিষ্ট কয়েকটি দেশের নাগরিকদের কাজের সুযোগ থাকছে।
ইতালির স্বরাষ্ট্র, শ্রম ও সামাজিক নীতি, কৃষি এবং পর্যটন মন্ত্রণালয়ের যৌথ নির্দেশনায় নতুন এই কর্মী নিয়োগের কোটা নির্ধারণ করা হয়েছে। ঘোষিত কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনির্ভর পেশায় কাজের সুযোগ পাবেন। অমৌসুমি কর্মীদের জন্য নির্ধারিত কোটার মধ্যে ১৪ হাজার জনের সুযোগ রাখা হয়েছে পারিবারিক পরিচর্যা খাতে।
কৃষি, পর্যটন, গৃহস্থালি ও অন্যান্য শ্রমনির্ভর
খাতে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। ইতালির সরকারি নির্দেশনা অনুযায়ী, ২০২৭ সালের কর্মী প্রবেশের জন্য অনলাইনে প্রাথমিক আবেদনসংক্রান্ত তথ্য পূরণের কার্যক্রম শুরু হয়েছে গত ২৩ অক্টোবর।
এ কার্যক্রম চলবে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত।
যেভাবে আবেদন করতে হবে
আগ্রহী প্রার্থীদের জন্য ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ALI পোর্টালের মাধ্যমে আবেদনসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে
গুরুত্বপূর্ণ বিষয় হলো, আবেদন করার মূল দায়িত্ব প্রার্থীর নয়, বরং ইতালির নিয়োগকর্তার।
অর্থাৎ, ইতালির কোনো বৈধ নিয়োগকর্তা কর্মী নিয়োগের প্রস্তাব দেওয়ার পর প্রয়োজনীয় তথ্য
ও কাগজপত্রের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবেন। এ ক্ষেত্রে কর্মীর
পাসপোর্টের কপি, চাকরির প্রস্তাব বা কাজের চুক্তিনামাসহ
প্রয়োজনীয় বৈধ নথি জমা দিতে হবে।
বিনামূল্যে
প্রশিক্ষণের
সুযোগ,
এজেন্সিকে
অর্থ
না দেওয়ার সতর্কতা
ইতালিতে কর্মী পাঠানোর বিশেষ প্রশিক্ষণ প্রকল্পে অংশগ্রহণকারীদের জন্যও রয়েছে গুরুত্বপূর্ণ সুযোগ। এ প্রকল্পের আওতায়
প্রশিক্ষণের যাবতীয় খরচ সংশ্লিষ্ট নিয়োগদাতা প্রতিষ্ঠান বহন করবে। ফলে প্রশিক্ষণার্থীদের নিজস্ব অর্থ ব্যয় করার প্রয়োজন হবে না।
ঢাকায় নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো জানিয়েছেন, কর্মী পাঠানোর ক্ষেত্রে কোনো মধ্যস্থতাকারী বা এজেন্সির ভূমিকা
রাখার সুযোগ নেই। কেউ যদি মধ্যস্থতার নামে অর্থ লেনদেন করেন, তাহলে তার ভিসা পাওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
নিয়োগকর্তার
চাহিদার
ভিত্তিতে
প্রশিক্ষণ
রাষ্ট্রদূতের তথ্যমতে, ইতালির অভিবাসন আইনের ২৩ নম্বর অনুচ্ছেদের
আওতায় পরিচালিত বিশেষ প্রশিক্ষণ প্রকল্পগুলো সম্পূর্ণভাবে নিয়োগদাতাদের চাহিদার ভিত্তিতে তৈরি করা হয়।
প্রথমে ইতালির যেসব প্রতিষ্ঠানে কর্মীর প্রয়োজন, তারা নিজেদের চাহিদা নির্ধারণ করে। এরপর সেই চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ প্রকল্প তৈরি, প্রশিক্ষণার্থী নির্বাচন এবং প্রয়োজনীয় দক্ষতা উন্নয়নের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণ শেষে সংশ্লিষ্ট কর্মীদের ইতালিতে কাজের সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।
সব মিলিয়ে ২০২৭ সালের এই কর্মী নিয়োগ
উদ্যোগ বাংলাদেশের চাকরিপ্রত্যাশীদের জন্য ইউরোপের শ্রমবাজারে প্রবেশের নতুন সম্ভাবনা তৈরি করেছে। তবে আগ্রহীদের আবেদন করার আগে নিয়োগকর্তার বৈধতা, কাজের চুক্তি, প্রশিক্ষণ এবং ভিসাসংক্রান্ত তথ্য যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে
মধ্যস্থতার নামে টাকা দেওয়া থেকে বিরত থাকাও জরুরি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন