বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় নির্বাচন ঘিরে সারা দেশে চলছে প্রচার-প্রচারণা। ছয় শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে। ভোট পেতে শ্রমিকদের দ্বারে দ্বারে যাচ্ছেন প্রার্থীরা। তবে শ্রমিকদের দীর্ঘদিনের দাবি-দাওয়া বাস্তবায়নে এখনো কোনো লিখিত নির্বাচনি ইশতেহার প্রকাশ করেনি প্রতিদ্বন্দ্বী প্যানেলগুলো। এতে ভোটের আগে প্রার্থীদের প্রতিশ্রুতি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলছেন চা শ্রমিকরা।
শ্রমিকদের প্রত্যাশা, নির্বাচনে জয়ী হলে তাদের জন্য কী কী উদ্যোগ নেওয়া হবে, তা সুনির্দিষ্টভাবে ইশতেহারে তুলে ধরবেন প্রার্থীরা। কিন্তু প্রতীক বরাদ্দের পর প্রচারণা শুরু হলেও এখন পর্যন্ত কোনো প্যানেল ইশতেহার প্রকাশ করেনি। ফলে নির্বাচনের আগে লিখিত প্রতিশ্রুতির দাবি জানাচ্ছেন শ্রমিকরা।
এবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের
কেন্দ্রীয় নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একটি প্যানেলের সভাপতি প্রার্থী পঙ্কজ কন্দ বলেন, ইশতেহারে কী কী বিষয়
অন্তর্ভুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা
চলছে। প্রচারণার সময় তুলনামূলক কম হলেও দ্রুত
ইশতেহার প্রকাশের চেষ্টা করবেন তারা।
অন্য প্যানেলের সভাপতি প্রার্থী রাজু গোয়ালা বলেন, তারাও দ্রুত ইশতেহার প্রকাশের পরিকল্পনা করছেন। তবে বাস্তবায়ন করা সম্ভব নয়, এমন কোনো প্রতিশ্রুতি দিতে চান না তারা। প্রতিশ্রুতি
দিয়ে তা পূরণ করতে
না পারা লজ্জাজনক। তাই শ্রমিকদের সঙ্গে আলোচনা করেই ইশতেহার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
চা শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরি, ভূমির অধিকার, শিক্ষা, চিকিৎসা ও মৌলিক মানবিক
মর্যাদা থেকে তারা বঞ্চিত। স্থায়ী চা শ্রমিক বৃটিশ
ঘাটোয়াল বলেন, চা উৎপাদনের পাশাপাশি
দেশের অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা
অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত হয়নি। বর্তমান বাজারদরের ঊর্ধ্বগতির মধ্যে দৈনিক ১৮৭ টাকা মজুরি দিয়ে দুই বেলা ডাল-ভাতের ব্যবস্থা করাও কঠিন।
তিনি বলেন, কিছুদিন আগে দৈনিক ৫০০ টাকা মজুরি নির্ধারণ ও ৫ শতাংশ
গেজেট বাতিলের দাবিতে চা শ্রমিকরা আন্দোলন
করেছিলেন। আন্দোলন চলাকালেই ইউনিয়নের নির্বাচনের ঘোষণা আসে। রাজপথের আন্দোলনের পাশাপাশি এই নির্বাচনকেও অধিকার
আদায়ের মঞ্চ হিসেবে কাজে লাগাতে চান তারা।
স্থায়ী নারী চা শ্রমিক দুখিয়া
রবিদাশ বলেন, চা শ্রমিকরা শুধু
মজুরি বৈষম্যের শিকার নন, মৌলিক অধিকার থেকেও বঞ্চিত। এখনো তাদের ভূমির মালিকানা নিশ্চিত হয়নি। শিক্ষা ও স্বাস্থ্যসেবার অবস্থাও
নাজুক। সিলেটের কোনো চা বাগানেই সরকারি
প্রাথমিক বিদ্যালয় নেই বলে দাবি করেন তিনি। নামে হাসপাতাল থাকলেও সেখানে পর্যাপ্ত চিকিৎসাসেবা, প্রশিক্ষিত নার্স কিংবা মিডওয়াইফের অভাব রয়েছে।
তিনি আরও বলেন, বছরের পর বছর কাজ
করেও অনেক অস্থায়ী শ্রমিক স্থায়ী হতে পারছেন না। ওজনে কম দেওয়া থেকে
শুরু করে নানা অনিয়মের শিকার হচ্ছেন তারা। চা বাগানের সেকশনে
বিশুদ্ধ পানির ব্যবস্থা ও শৌচাগার না
থাকায় বিশেষ করে নারী শ্রমিকদের ভোগান্তি পোহাতে হয়। শ্রম আইনের বিভিন্ন ধারা তাদের অধিকার প্রতিষ্ঠার পথে বাধা হয়ে রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
আরেক শ্রমিক মহিমা উরাং বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ আন্দোলনের বিকল্প নেই। অতীতে আপসকামী ও সুবিধাবাদী নেতৃত্বের
কারণে অধিকার আদায়ের আন্দোলন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এবারের নির্বাচনে আপসহীন ও লড়াকু নেতৃত্ব
বেছে নেওয়ার ওপর গুরুত্ব দেন এই শ্রমিক।
চা শ্রমিক ঐক্যের উপদেষ্টা সঞ্জয় দাস মনে করেন, নির্বাচনি ইশতেহারে শ্রমিকদের মৌলিক অধিকার ও দীর্ঘদিনের দাবিগুলো
অগ্রাধিকার পাওয়া উচিত। তার মতে, দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ, পূর্ণাঙ্গ রেশন চালু, ভূমির আইনি অধিকার নিশ্চিত করা এবং চা বাগানের জমিতে
চা শিল্পবিরোধী প্রকল্প বন্ধের বিষয়গুলো ইশতেহারে থাকতে হবে।
এ ছাড়া ঐতিহাসিক ২০ মে ‘মুল্লুক
চলো’ আন্দোলনে শহীদ চা শ্রমিকদের স্মরণে
সিলেট ভ্যালিতে স্মৃতিস্তম্ভ নির্মাণ, দিবসটিকে রাষ্ট্রীয়ভাবে ‘চা শ্রমিক দিবস’
হিসেবে স্বীকৃতি ও সরকারি ছুটি
ঘোষণা এবং পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান তিনি। অস্থায়ী শ্রমিকদের স্থায়ী করা, সেকশনে বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের
ব্যবস্থা এবং কীটনাশক প্রয়োগকারী শ্রমিকদের সুরক্ষাসামগ্রী দেওয়ার বিষয়েও গুরুত্ব দেন তিনি।
শ্রমিকদের ভবিষ্যৎ তহবিলের (পিএফ) অর্থ দ্রুত পরিশোধ, আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে
পেনশনের টাকা দেওয়া, সিলেটে ভ্যালি অফিস স্থাপন এবং প্রতি তিন মাসে শ্রমিকদের আর্থিক হিসাব প্রকাশের জন্য ওয়েবসাইট চালুর দাবিও রয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্যসেবার বিষয়ে
সঞ্জয় দাস বলেন, প্রতিটি চা বাগানে সরকারি
প্রাথমিক বিদ্যালয় চালু করতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ এবং শিক্ষিত চা শ্রমিকের সন্তানদের
যোগ্যতা ও অগ্রাধিকারের ভিত্তিতে
বাগানের বিভিন্ন পদে নিয়োগের ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি প্রতিটি বাগানে এমবিবিএস চিকিৎসক, প্রশিক্ষিত নার্স, মিডওয়াইফ ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা এবং
প্রতিটি ভ্যালিতে ১০০ শয্যার আধুনিক হাসপাতাল নির্মাণের দাবি জানান তিনি।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন