বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ফুলমালা বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তার ছোট ছেলে ইউনুস। তিনি কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মাকে গালিগালাজ করতেন ইউনুস।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও ইউনুস আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে। 

মৃত্যুদণ্ড

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

টাঙ্গাইলে মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত ইউনুস মণ্ডল (২৫) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন ও নিহত ফুলমালা বেগমের ছেলে।

মামলার বিবরণ ও রাষ্ট্রপক্ষের তথ্য অনুযায়ী, ফুলমালা বেগমের সঙ্গে একই বাড়িতে বসবাস করতেন তার ছোট ছেলে ইউনুস। তিনি কৃষিকাজ করতেন। বিভিন্ন বিষয় নিয়ে প্রায়ই মাকে গালিগালাজ করতেন ইউনুস।

২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় মাকে গালিগালাজের একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই ফুলমালা বেগমের মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। ঘটনার পরদিন পুলিশ ইউনুসকে গ্রেপ্তার করে। পরে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটিও উদ্ধার করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।

টাঙ্গাইলের সরকারি কৌঁসুলি (পিপি) মো. শফিকুল ইসলাম রিপন জানান, বিচার চলাকালে অভিযোগ গঠনের সময়ও ইউনুস আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

তিনি আরও জানান, সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের প্রতিবেদন এবং আসামির স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। তবে মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন প্রয়োজন হবে। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা