জ্বালানি সংকট সমাধান না হলে দেশে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।সোমবার (১১ মে) বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।আশিক চৌধুরী বলেন, বিদেশি বিনিয়োগ শুধু বিডার একার দায়িত্ব নয়। সরকারের ভেতরে একাধিক স্তরের জটিলতা থাকায় বিনিয়োগ প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হচ্ছে।তিনি আরও জানান, জ্বালানি সংকট সমাধান করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থা বাড়বে না। এবারের বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি। এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিবেশ অনুকূল নয় এবং আমলাতান্ত্রিক জটিলতা বড় বাধা হিসেবে কাজ করছে। তিনি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাকে নগদ প্রণোদনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।