বিপ্লবী বার্তা

মূল পাতা

অর্থনীতি

মে মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে ১৪ তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত

দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মে মাসজুড়ে বড় পরিসরে তেল আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এ মাসে ইতোমধ্যে ১৪টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিপিসির তথ্য অনুযায়ী, মে মাসে আগত ও আগমনের অপেক্ষায় থাকা মোট ১৯টি জাহাজে প্রায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল রয়েছে।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, দেশের জ্বালানি চাহিদা পূরণে নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। মে মাসের বাকি সময়েও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

তিনি আরও বলেন, জুন মাসের জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী মাসে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে অন্তত ১৬টি জাহাজ আসার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমদানি কার্যক্রমও ধারাবাহিকভাবে চলছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসা ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি জাহাজ গত ৬ মে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। এতে ছিল ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল।

জ্বালানি তেল তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৮ মে ২০২৬

মে মাসে চট্টগ্রাম বন্দরে এসেছে ১৪ তেলবাহী জাহাজ

প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬

featured Image

দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে চলতি মে মাসজুড়ে বড় পরিসরে তেল আমদানি কার্যক্রম চালিয়ে যাচ্ছে সরকার। এ মাসে ইতোমধ্যে ১৪টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। পাশাপাশি আরও ৫টি জাহাজ আসার কথা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।

বিপিসির তথ্য অনুযায়ী, মে মাসে আগত ও আগমনের অপেক্ষায় থাকা মোট ১৯টি জাহাজে প্রায় ৩ লাখ ৮৫ হাজার মেট্রিক টন ডিজেল, ৬৭ হাজার টন জেট ফুয়েল, ২৬ হাজার ৫০০ টন অকটেন এবং ৭৫ হাজার টন ফার্নেস অয়েল রয়েছে।

বিপিসির মহাব্যবস্থাপক (বাণিজ্য ও অপারেশন্স) মোহাম্মদ জাহিদ হোসাইন জানান, দেশের জ্বালানি চাহিদা পূরণে নিয়মিতভাবে পরিশোধিত ও অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। মে মাসের বাকি সময়েও কয়েকটি জাহাজ চট্টগ্রাম বন্দরে ভিড়বে।

তিনি আরও বলেন, জুন মাসের জন্যও প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী মাসে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল নিয়ে অন্তত ১৬টি জাহাজ আসার বিষয়টি ইতোমধ্যে নিশ্চিত করা হয়েছে।

বিপিসি জানিয়েছে, দেশের জ্বালানি মজুত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আমদানি কার্যক্রমও ধারাবাহিকভাবে চলছে।

এদিকে ‘এমটি ফসিল’ নামের একটি জাহাজ ১ লাখ টন অপরিশোধিত তেল নিয়ে চট্টগ্রামের উদ্দেশে রওনা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক বলেন, পরিকল্পনা অনুযায়ী সবকিছু চললে জাহাজটি আগামী ২৩ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে।

এর আগে, সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে ছেড়ে আসা ‘এমটি নিনেমিয়া’ নামের আরেকটি জাহাজ গত ৬ মে কুতুবদিয়া চ্যানেলে পৌঁছায়। এতে ছিল ১ লাখ টন অপরিশোধিত জ্বালানি তেল।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা