বিপ্লবী বার্তা

আন্তর্জাতিক

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলার আশঙ্কা

ইরানে সম্ভাব্য মার্কিন সামরিক হামলা নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে সম্ভাব্য হামলার তথ্য পাওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ইরানকে সতর্ক করেছিলেন বলে দাবি করেছে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৬।প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প নিজেই আমিরাতের প্রেসিডেন্টকে ইরানে সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে অবহিত করেছিলেন। পরে সেই তথ্য তেহরানকে জানিয়ে দেন শেখ মোহাম্মদ বিন জায়েদ। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হামলা হতে পারে- এমন আশঙ্কার কথাও ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যপ্রাচ্যের দেশগুলো কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে। বিশেষ করে কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও কুয়েত নতুন করে সামরিক সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের পক্ষে অবস্থান নিয়েছে।৯ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আঞ্চলিক দেশগুলোর অনুরোধের পরিপ্রেক্ষিতে আপাতত ইরানে নতুন করে সামরিক হামলা চালানো থেকে বিরত থাকবেন তিনি। তবে হরমুজ প্রণালিতে মার্কিন নৌ অবরোধ অব্যাহত রাখার কথা জানিয়েছেন। একই সঙ্গে পরিস্থিতির পরিবর্তন হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সক্ষমতা যুক্তরাষ্ট্রের রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।অন্যদিকে, ইরান যুদ্ধের অবসানে ওয়াশিংটনের কাছে কয়েকটি শর্ত তুলে ধরেছে। এর মধ্যে রয়েছে মার্কিন অবরোধ প্রত্যাহার, নিষেধাজ্ঞা শিথিল এবং বোমা হামলা বন্ধ করা। বিনিময়ে হরমুজ প্রণালিতে নিজেদের অবরোধ বন্ধ করার প্রস্তাব দিয়েছে তেহরান। তবে ইরানের এসব শর্তকে অবাস্তব বলে প্রত্যাখ্যান করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।এদিকে, আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ জানিয়েছেন, তার দেশ নতুন করে যুদ্ধ চায় না; বরং কূটনৈতিক ও রাজনৈতিক সমাধানকে প্রাধান্য দিচ্ছে। তবে সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার কথাও জানিয়েছেন তিনি।

৪৮ ঘণ্টার মধ্যে ইরানে আবারও হামলার আশঙ্কা