যুদ্ধ বন্ধে চলমান আলোচনা নিয়ে ইরানের অবস্থান যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি বাস্তবসম্মত বলে মন্তব্য করেছেন রুশ রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ।
শুক্রবার (২৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’ এ দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম।
মিখাইল উলিয়ানভ বলেন, “যুদ্ধ শেষ করার আলোচনা বিষয়ে ইরানের মূল্যায়ন সম্ভবত যুক্তরাষ্ট্রের মূল্যায়নের চেয়ে বাস্তবতার বেশি কাছাকাছি।”
তার মতে, যুক্তরাষ্ট্র আলোচনায় যতটা অগ্রগতির দাবি করছে, বাস্তবে পরিস্থিতি ততটা এগোয়নি। তিনি আরও বলেন, বর্তমান পর্যায়ে মার্কিন বার্তা “কম দায়িত্বশীল” বলে মনে হচ্ছে।
রুশ রাষ্ট্রদূতের এই মন্তব্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি করেছে। বিশেষ করে চলমান সংঘাত নিরসনে বিভিন্ন পক্ষের অবস্থান ও কৌশল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

শনিবার, ২৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন