বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

চুরির অভিযোগে পিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক বিশারু। এ সময় বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হয়ে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, নাজমুল হক বিশারুর বিরুদ্ধে অতীতে চুরির অভিযোগে ৯টি মামলা রয়েছে। গণপিটুনিতে তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

মৃত্যু

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চুরির অভিযোগে পিটুনির শিকার, হাসপাতালে নেওয়ার পর ৬০ বছর বয়সী ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

পঞ্চগড়ের বোদা উপজেলায় বসতবাড়িতে চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে নাজমুল হক বিশারু (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও অজ্ঞান পার্টির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে মোট ৯টি মামলা রয়েছে।

রোববার (১৫ নভেম্বর) ভোররাতে উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের লস্করপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বিশারু পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের দেবীজাদু গ্রামের তাজিম উদ্দিন তাজুর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত গভীর রাতে লস্করপাড়া গ্রামের জ্যোতিচন্দ্র রায়ের বসতবাড়িতে চুরির উদ্দেশ্যে প্রবেশ করেন নাজমুল হক বিশারু। এ সময় বাড়ির লোকজন তাকে হাতেনাতে ধরে ফেলেন। পরে বিষয়টি ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। এতে গুরুতর আহত হয়ে একপর্যায়ে অচেতন হয়ে পড়েন তিনি।

খবর পেয়ে বোদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মণ্ডল জানান, নাজমুল হক বিশারুর বিরুদ্ধে অতীতে চুরির অভিযোগে ৯টি মামলা রয়েছে। গণপিটুনিতে তার মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা