যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ
সামরিক হামলায় ইরানের সামরিক সক্ষমতা ক্ষতিগ্রস্ত হলেও দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে এখনো বিপুল মজুত রয়েছে। মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে বর্তমানে প্রায় ১ হাজার ৫০০
থেকে ২ হাজার ৫০০টি
ক্ষেপণাস্ত্র রয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) মার্কিন
সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ
তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইরানের অস্ত্রভাণ্ডারের ওপর নজরদারি করা কঠিন হওয়ায় ক্ষেপণাস্ত্রের সঠিক সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে দেশটির হাতে এখনো উল্লেখযোগ্য সংখ্যক ক্ষেপণাস্ত্র রয়েছে বলে মনে করছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা।
ইরানের এই বিশাল ক্ষেপণাস্ত্র
মজুত যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক সিদ্ধান্ত
গ্রহণের ক্ষেত্রেও প্রভাব ফেলছে। বিশেষ করে তেহরানের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান চালানো হবে কি না, সে
বিষয়ে ওয়াশিংটনের নীতিনির্ধারকদের মধ্যে হিসাব-নিকাশ চলছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ইসরাইলি কর্মকর্তাদের ধারণা, ইরানের হাতে এখনো ১ হাজার ৫০০টির
বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। দেশটির ক্ষেপণাস্ত্র ভাণ্ডার ও উৎপাদন সক্ষমতা
ক্ষতিগ্রস্ত হলেও নতুন সংঘাতের প্রস্তুতি নিচ্ছে তেহরান।
একজন ইসরাইলি কর্মকর্তা জানিয়েছেন, সামরিক হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার ক্ষতি হয়েছে। তবে দেশটি আবারও নিজেদের সামরিক শক্তি পুনর্গঠনের চেষ্টা করছে।
এদিকে গত সপ্তাহে ইরান
মাটির নিচে নির্মিত বিশাল একটি 'ক্ষেপণাস্ত্র শহর' উন্মোচন করেছে। এ বিষয়ে গত
ফেব্রুয়ারিতে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ
বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন অব্যাহত থাকার তথ্য জানিয়েছে পশ্চিমা গোয়েন্দা সূত্র।
ব্লুমবার্গকে দেওয়া তথ্যে পশ্চিমা এক গোয়েন্দা কর্মকর্তা
দাবি করেন, ইরানের হাতে এখনো প্রায় ১ হাজার ৭০০টি
ক্ষেপণাস্ত্র রয়েছে। পাশাপাশি দেশটি প্রতি মাসে প্রায় ৫০টি নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে।
অন্যদিকে, সাম্প্রতিক দিনগুলোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে সামরিক অভিযান চালানোর বিষয়ে সতর্ক অবস্থান নিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতীয় নিরাপত্তাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে আলোচনায় তেহরান থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে নতুন কোনো উসকানি না এলে আপাতত
সামরিক অভিযান থেকে বিরত থাকার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
সব মিলিয়ে, সামরিক হামলায় ক্ষয়ক্ষতির পরও ইরানের ক্ষেপণাস্ত্র মজুত ও উৎপাদন সক্ষমতা
নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের উদ্বেগ
অব্যাহত রয়েছে। দেশটির অবশিষ্ট সামরিক সক্ষমতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন