বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

টিউশনির গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

ছবিঃ বিপ্লবী বার্তা

পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালানোর প্রচলিত ধারণা থেকে বেরিয়ে আসছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নারী শিক্ষার্থীরা। কেউ তৈরি করছেন হাতে বানানো গয়না, কেউ ঘরে তৈরি খাবার, আবার কেউ কাজ করছেন পোশাক ও হস্তশিল্প নিয়ে। পড়াশোনার ফাঁকে নিজেদের সৃজনশীলতা কাজে লাগিয়ে গড়ে তুলছেন ছোট ছোট ব্যবসায়িক উদ্যোগ। এসব উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নিজেদের পরিচিতি তৈরি করছেন, অন্যদিকে স্বপ্নও দেখছেন আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ারও। 

বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘উদ্যোক্তা মেলা’য় চোখে পড়েছে নারী উদ্যোক্তাদের এমন উপস্থিতি। মেলার ১১টি স্টলের মধ্যে সাত থেকে আটটিতেই ছিলেন নারী উদ্যোক্তারা। তাঁদের স্টলে ছিল হাতে তৈরি গয়না, পোশাক, খাবারসহ নানা ধরনের পণ্য। শুধু পণ্য বিক্রি নয়, নিজেদের কাজকে অন্যদের সামনে তুলে ধরা এবং ক্রেতাদের কাছ থেকে সরাসরি সাড়া পাওয়ার সুযোগও তৈরি হয়েছে এ মেলায়। 

মেলায় অংশ নেওয়া নারী উদ্যোক্তাদের একজন নুসরাত মাহি। ‘হার চয়েজ’ নামের উদ্যোগ নিয়ে কাজ করছেন তিনি। তাঁর মতে, ব্যবসা-বাণিজ্যে নারীদের অংশগ্রহণ আগের তুলনায় অনেক বেড়েছে। বিশেষ করে করোনা মহামারির পর অনলাইন ব্যবসায় নারীদের আগ্রহ ও অংশগ্রহণ বৃদ্ধি পেয়েছে। 

তিনি বলেন, মেলায় বেশিরভাগ নারী উদ্যোক্তার অংশগ্রহণ দেখে ভালো লাগছে। নারীরা এখন আর ঘরে বসে নেই, ব্যবসা খাতেও পুরুষদের মতো সমান অবদান রাখছেন। বিশেষ করে করোনার পর থেকে অনলাইন ব্যবসায় নারীদের অংশগ্রহণ বেড়েছে। আগে অনলাইনে কেনাকাটার সুবিধা দিতে কাজ করলেও এখন অনেকে নিজস্ব ও স্বতন্ত্র পণ্য নিয়ে উদ্যোগী হচ্ছেন। 

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়েও অনেক নারী শিক্ষার্থী হাতের কাজ, ঘরে তৈরি খাবার, কাপড় ও হস্তশিল্পের পণ্য নিয়ে কাজ করছেন। নতুন উদ্যোক্তা ও ক্রেতাদের আগ্রহ দেখে তাঁরাও আরও অনুপ্রেরণা পাচ্ছেন। 

নারীদের এই উদ্যোগের পেছনে রয়েছে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে স্বতন্ত্র পরিচয় তৈরির আকাঙ্ক্ষা। তবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়মিতভাবে পণ্য প্রদর্শন ও বিক্রির জন্য নির্দিষ্ট জায়গা না থাকাকে সমস্যা হিসেবে দেখছেন উদ্যোক্তারা। 

হাতে তৈরি গয়না নিয়ে কাজ করেন ‘কণ্ঠলহরী’র উদ্যোক্তা সানজানা তালুকদার বুশরা। বিশ্ববিদ্যালয়ে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বড় ধরনের অসুবিধা না থাকলেও প্রশাসনের সহযোগিতা পেলে তাঁদের কাজ আরও সহজ হতো বলে মনে করেন তিনি। 

তাঁর মতে, উদ্যোক্তাদের জন্য নির্দিষ্ট ও সংগঠিত জায়গা থাকলে তাঁরা নিয়মিত নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করতে পারতেন। বর্তমানে সীমিত কয়েকটি বেঞ্চে আগে আসলে বসার সুযোগ মেলে। নির্দিষ্ট স্টল বা জায়গা থাকলে শিক্ষার্থীরা নিজেদের সুবিধামতো সেখানে বসে পণ্য বিক্রি করতে পারতেন। প্রশাসন এমন উদ্যোগ নিলে আরও অনেকে উদ্যোক্তা হতে অনুপ্রাণিত হবেন। 

নারী উদ্যোক্তাদের এই অংশগ্রহণকে ইতিবাচক পরিবর্তন হিসেবে দেখছেন ‘পিংক প্যারাডাইজ’-এর উদ্যোক্তা ফারিহা নিশাত। তাঁর মতে, নারী শিক্ষার্থীদের মধ্যে এখন নিজস্ব ব্যবসা ও স্টার্টআপ গড়ে তোলার আগ্রহ বাড়ছে। টিউশনির দিকে না ঝুঁকে নিজেদের তৈরি পণ্য বিক্রির মাধ্যমে আয়ের পথ তৈরি করছেন অনেকে। 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে তাঁর দেখা প্রথম বড় মেলায় ১১টি স্টলের মধ্যে সাত থেকে আটটিতে নারী উদ্যোক্তারা অংশ নিয়েছেন। টিউশনির দিকে না ঝুঁকে নারী শিক্ষার্থীরা নিজেদের স্টার্টআপ শুরু করছেন এবং হাতে তৈরি পণ্য ক্যাম্পাসে বিক্রি করছেন, যা শিক্ষার্থীদের জন্য একটি ভালো সুযোগ। 

তবে আয়োজনের পেছনে প্রশাসনিক সহযোগিতার ঘাটতির কথাও তুলে ধরেন ফারিহা। তিনি জানান, মেলাটি তাঁদের নিজস্ব উদ্যোগে আয়োজন করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষার্থী স্পনসর করেছেন। প্রশাসনের পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। 

এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রশাসন বছরে অন্তত দুটি মেলার আয়োজন করতে পারে। প্রয়োজনে উদ্যোক্তারা ৫০ শতাংশ ব্যয় বহন করবে, প্রশাসন বাকি ৫০ শতাংশ সহযোগিতা করবে। বাজেটের সংকটের এবার আরো অনেকেই অংশ নিতে পারেননি। 

নারীদের উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে পারিবারিক ও সামাজিক দায়িত্ব অনেকাংশেই বাধা হয়ে দাঁড়ায় তাদের পথে। পড়াশোনার পাশাপাশি পরিবারের দায়িত্ব সামলে অনেক নারী শিক্ষার্থীর পক্ষে নিয়মিত বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করা অনেকটা কঠিন হয়ে পড়ে। এমতাবস্থায়, ঘরে বসে পণ্য তৈরি এবং অনলাইনে বা পরিচিত ক্রেতাদের কাছে তা পৌঁছে দেওয়ার সুযোগ তাঁদের জন্য নতুন সম্ভাবনা তৈরি করেছে বলে জানান উদ্যোক্তারা। 

‘তরী রঙ’-এর উদ্যোক্তা সুমাইয়া জাহান ইকরা মনে বলেন, এবার তাঁদের দ্বিতীয়বারের মতো মেলার আয়োজন করা হয়েছে, যেখানে বেশিরভাগ স্টলে নারী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন। নারীদের পরিবার ও বাইরের দায়িত্ব একসঙ্গে সামলাতে হয়। এ ক্ষেত্রে ঘরে বসে হাতের কাজ তৈরি করে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার মতো উদ্যোগ তাঁদের জন্য ভালো সুযোগ তৈরি করে। তবে এ ধরনের উদ্যোগে আরও আগ্রহী করতে প্রশাসনের অনুপ্রেরণা প্রয়োজন। 

ইকরাও দাবি জানান, প্রশাসনের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর অথবা অন্তত ছয় মাস পরপর এমন মেলা আয়োজনের। এতে শিক্ষার্থীরা নিজেদের পরিশ্রম ও মেধা মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাবেন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

টিউশনির গণ্ডি পেরিয়ে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন কুবির নারী শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা