বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

১৩ বছরের শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

ছবি: সংগৃহীত

জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল জামালপুর সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জালালেরপাড়া এলাকায় শৌচাগারে যাওয়ার সময় ১৩ বছর বয়সী শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় দুই দিন পর, ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রমে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোহেলকে ১০ বছরের আটকাদেশ দেন।

রায়ের বিষয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) দিদারুল ইসলাম দিদার বলেন, ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

১৩ বছরের শিশুকে ধর্ষণ, জামালপুরে যুবকের ১০ বছরের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

জামালপুর সদর উপজেলায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেল (২৮) নামে এক যুবককে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত সোহেল জামালপুর সদর উপজেলার জালালেরপাড়া এলাকার সুলতানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৩ ডিসেম্বর রাতে জালালেরপাড়া এলাকায় শৌচাগারে যাওয়ার সময় ১৩ বছর বয়সী শিশুটিকে জোর করে তুলে নিয়ে ধর্ষণ করেন সোহেল। এ ঘটনায় দুই দিন পর, ২৫ ডিসেম্বর শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। পরবর্তী সময়ে বিচারিক কার্যক্রমে নয়জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত সোহেলকে ১০ বছরের আটকাদেশ দেন।

রায়ের বিষয়ে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর সরকারি কৌঁসুলি (পিপি) দিদারুল ইসলাম দিদার বলেন, ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে সোহেলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা