কক্সবাজারের উখিয়ায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই
নেতাসহ আটজনকে গ্রেফতার করা হয়েছে। বিভিন্ন মামলার আসামি ও আদালতের পরোয়ানাভুক্ত
ব্যক্তিদের ধরতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার ব্যক্তিদের কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায়
উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আটজনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে নিয়মিত মামলার আসামি তিনজন, আদালতের সিআর পরোয়ানাভুক্ত দুজন এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক তিনজন রয়েছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন আমান উল্লাহ (৪২), আজিজুর রহমান (৪৯) ও মোহাম্মদ ওসমান
(২৮)। তাদের মধ্যে
আজিজুর রহমান উখিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক
এবং মোহাম্মদ ওসমান কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক।
এ ছাড়া আদালতের সিআর পরোয়ানায় গ্রেফতার দুজন হলেন নুরুল হাকিম ও আব্দুস সালাম।
ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আটক অপর তিনজন হলেন ওমর ফারুক, মো. ইলিয়াছ ও দিদার আলম।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো
হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন