চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র বীর মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সরকারি ভাতাভোগীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। এ ঘটনায় এলাকাবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সম্প্রতি ০১৭৯৫-২৪৪৭৬৮ এবং ০১৭১৯-৬৭৯০৪৩ নম্বরসহ বেশ কয়েকটি মোবাইল নম্বর থেকে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও সাধারণ ভাতাভোগীদের কাছে ফোন করা হচ্ছে। ফোনের ওপাশ থেকে নিজেকে দামুড়হুদার উপজেলা নির্বাহী অফিসার পরিচয় দিয়ে বিভিন্ন অজুহাতে টাকা দাবি করা হচ্ছে।
বিষয়টি নজরে আসার পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন এলাকাবাসীর উদ্দেশ্যে একটি সতর্কবার্তা দিয়েছেন। বার্তায় তিনি স্পষ্ট করে জানান, উপজেলা নির্বাহী অফিসার কখনোই ব্যক্তিগত বা দাপ্তরিক প্রয়োজনে কাউকে ফোন করে অর্থ দাবি করেন না। প্রতারক চক্রের হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি নিচের নির্দেশনাগুলো অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। সন্দেহজনক কোনো নম্বর থেকে ফোন করে টাকা চাওয়া হলে তাতে সাড়া দেবেন না।
এমন কোনো কল পেলে দ্রুত নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে (থানা বা পুলিশ) অবহিত করুন। প্রতারণার বিষয়ে নিশ্চিত হতে বা অভিযোগ জানাতে সরাসরি সশরীরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে যোগাযোগ করুন। যেকোনো ধরনের আর্থিক লেনদেনের আগে তথ্য যাচাই-বাছাই করে প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য দামুড়হুদাবাসীর প্রতি বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন