লক্ষ্মীপুরের রামগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে ওমর হাসান হিমেল (৩০) নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হিমেল উপজেলার পূর্ব দরবেশপুর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, স্মার্ট একাডেমির ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে যৌন পীড়নের অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কাশেম বাদী হয়ে রামগঞ্জ থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।
রামগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন