বিপ্লবী বার্তা

শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা, পুত্রবধূ কারাগারে

‎ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় নুর সরদার (৬৫) বছরের বৃদ্ধ শ্বশুরের বিরুদ্ধে পুত্র বধুর করা যৌন নিপীড়নের অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় মামলার বাদী পুত্রবধূ নাসরীন আক্তারকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একইসঙ্গে মামলার অভিযুক্ত আসামি শ্বশুর জামিন পেয়েছেন।‎‎সোমবার (১৮ মে) দুপুরে ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচ. এম. কবির হোসেন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠির নলছিটি আমলী আদালতের জিআরও মো. এনামুল হক।‎‎জানা যায়, নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠি গ্রামের নাসরিন আক্তার নামে ওই নারী তার শ্বশুর নুরু সরদারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ এনে নলছিটি থানায় মামলা করেন। ওই মামলায় পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়।ঘটনাটি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়।‎‎জিআরও মো. এনামুল হক বলেন, ‘আজ আসামি নুরু সরদারের পক্ষে জামিনের আবেদন করা হয় এবং বাদী নাসরিন আদালতে উপস্থিত হয়ে আসামির জামিনে অনাপত্তি দেয়। একপর্যায়ে বাদী আদালতে স্বীকার করেন যে তিনি শ্বশুরের বিরুদ্ধে যে অভিযোগে মামলা করেছেন তা সত্য নয়। আদালতের বিচারক বাদীর জবানবন্দি নিয়ে মিথ্যা অভিযোগে মামলা করায় তাকে কারাগারে প্রেরণ করেন। পাশাপাশি শ্বশুরের জামিন মঞ্জুর করে মুক্তি পায়। 

 শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা, পুত্রবধূ কারাগারে