দীর্ঘ দুই বছরের বেশি সময়ের বিরতির পর মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর প্রক্রিয়া আবারও এগোতে শুরু করেছে। এরই অংশ হিসেবে দেশটিতে কাজ করতে আগ্রহী বাংলাদেশি কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) থেকে দেশটির অনুমোদিত ৫১টি মেডিকেল সেন্টারে একযোগে এ কার্যক্রম চালু করা হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বরাতে মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, মালয়েশিয়ায় নতুন করে কর্মী নিয়োগের প্রস্তুতির অংশ হিসেবে গত ৬ নভেম্বর
বাংলাদেশের ৫১টি অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা প্রকাশ করে দেশটির ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম (এফডব্লিউসিএমএস)।
এফডব্লিউসিএমএস জানিয়েছে, তালিকাভুক্ত কেন্দ্রগুলো বাংলাদেশের সংশ্লিষ্ট সরকারি সংস্থার নিবন্ধিত এবং মালয়েশিয়ার প্রতিষ্ঠান বেস্টিনেট এসডিএন বিএইচডির প্রয়োজনীয় অডিট প্রক্রিয়ায় উত্তীর্ণ হয়েছে।
মালয়েশিয়ায় কাজ করতে আগ্রহী কর্মীদের ইলেকট্রনিক ভিসা উইথ রেফারেন্সের (ই-ভিডিআর) আবেদনপ্রক্রিয়ার
পরবর্তী ধাপে যেতে হলে এসব অনুমোদিত কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করানো বাধ্যতামূলক।
স্বাস্থ্য পরীক্ষার ফি সর্বোচ্চ ৮
হাজার টাকা নির্ধারণ করেছে সরকার। নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত অর্থ আদায় কিংবা চাকরিপ্রার্থীদের হয়রানি করা হলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়।
এদিকে, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং পদ্ধতিগত জটিলতা দূর করার দাবি জানিয়ে আসছিল রিক্রুটিং এজেন্সিগুলো। এ নিয়ে সম্প্রতি
প্রবাসী কল্যাণ ভবনে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে
এজেন্সিগুলোর প্রতিনিধিদের বৈঠকও অনুষ্ঠিত হয়।
অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর মধ্যে ঢাকার মতিঝিল, ফকিরাপুল, পুরানা পল্টন, নয়াপল্টন, বিজয়নগর, বনশ্রী, রামপুরা, বনানী, কাকলী, উত্তরা, দক্ষিণখান, ধানমন্ডি, ক্যান্টনমেন্টসহ বিভিন্ন এলাকার প্রতিষ্ঠান রয়েছে। এ ছাড়া গাজীপুরেও একটি অনুমোদিত মেডিকেল সেন্টার রয়েছে।
তালিকাভুক্ত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে এশিয়া ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার, মেডিনেট মেডিকেল সার্ভিসেস, ইবনে ওমর মেডিকেল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আইডিয়াল ডায়াগনস্টিক, কমফোর্ট মেডিকেল চেকআপ সেন্টার, গ্লোবাল মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, আইচি হাসপাতাল, ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ অন্যান্য প্রতিষ্ঠান।
দীর্ঘদিন পর স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম শুরু হওয়ায় মালয়েশিয়ায় কর্মসংস্থানের অপেক্ষায় থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছে।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন