বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ন্যাশনাল ইয়ুথ হেলথ কাউন্সিলের প্যানেল আলোচনা অনুষ্ঠিত

ছবিঃ বিপ্লবী বার্তা

তরুণদের স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণ, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কমিউনিটি পর্যায়ে স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ গ্রহণের লক্ষ্যে RHSTEP-এর অপরাজেয় তারুণ্য (UYP) প্রকল্পের আয়োজনে ন্যাশনাল ইয়ুথ হেলথ কাউন্সিলের একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর ২০২৬, দুপুর ২টা ৩০ মিনিটে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শওকত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অপরাজেয় তারুণ্য প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আবু রায়হান, প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রানা, বিভাগীয় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শিহাব উদ্দিন শেখ এবং সাংবাদিক সিদ্দিকুর রহমান সিদ্দিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজেয় তারুণ্য, রংপুরের প্রজেক্ট অফিসার অনিমেষ রায়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল একটি প্যানেল আলোচনা। এতে অতিথিদের পাশাপাশি অপরাজেয় তারুণ্য প্রকল্পের ইয়ুথ হেলথ কাউন্সিল ও ওয়াচডগ গ্রুপের সদস্যরা অংশগ্রহণ করেন। প্যানেল আলোচনায় উভয় গ্রুপের প্রতিনিধিরা তাঁদের কার্যক্রম পরিচালনার অভিজ্ঞতা, কাজের ক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন প্রতিবন্ধকতা এবং সেসব মোকাবিলায় গৃহীত উদ্যোগের কথা তুলে ধরেন। আলোচনাটি পরিচালনা করেন অপরাজেয় তারুণ্য, রংপুরের মেন্টর আনিকা তাসকিন।

আলোচনায় ওয়াচডগ গ্রুপের প্রতিনিধিরা জানান, তাঁরা নিয়মিত কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শনের মাধ্যমে স্বাস্থ্যসেবার মান, সেবাগ্রহীতাদের সুযোগ-সুবিধা এবং সেবাকেন্দ্রের বিভিন্ন সীমাবদ্ধতা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে চিহ্নিত সমস্যাগুলো সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের অবহিত করার পাশাপাশি সম্ভাব্য সমাধানের বিষয়ে পরামর্শ প্রদান করেন। এ ছাড়া প্রতি মাসে ফলোআপ ভিজিটের মাধ্যমে পূর্বে চিহ্নিত সমস্যাগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

তাঁরা আরও উল্লেখ করেন, কিছু সমস্যা রয়েছে, যেগুলোর সমাধান কেবল স্থানীয় পর্যায়ে উদ্যোগ গ্রহণের মাধ্যমে সম্ভব নয়; বরং সংশ্লিষ্ট প্রশাসন ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কার্যকর হস্তক্ষেপ প্রয়োজন। এ ধরনের সমস্যাগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে তুলে ধরে দ্রুত সমাধানের পথ সুগম করাই ওয়াচডগ গ্রুপের অন্যতম লক্ষ্য।

প্যানেল আলোচনায় অতিথিরা তরুণদের এই অংশগ্রহণমূলক উদ্যোগের প্রশংসা করেন এবং স্বাস্থ্যসেবার বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। তাঁরা তরুণদের দায়িত্বশীল অংশগ্রহণ, নিয়মিত পর্যবেক্ষণ এবং গঠনমূলক সুপারিশ স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মত প্রকাশ করেন।

অনুষ্ঠানের মাধ্যমে তরুণদের স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় প্রবেশগম্যতা বৃদ্ধি এবং স্থানীয় স্বাস্থ্যসেবাপ্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা নিশ্চিত করার ক্ষেত্রে ইয়ুথ হেলথ কাউন্সিল ও ওয়াচডগ গ্রুপের ভূমিকা আরও সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

ন্যাশনাল ইয়ুথ হেলথ কাউন্সিল

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

ন্যাশনাল ইয়ুথ হেলথ কাউন্সিলের প্যানেল আলোচনা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা