বন ও পরিবেশ বিজ্ঞানে শিক্ষা ও গবেষণার সুযোগ সম্প্রসারণে ফিলিপাইনের Biliran Province State University (BiPSU)-এর সঙ্গে পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১২টায় চবি উপাচার্যের দপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান স্বাক্ষর করেন। এ সময় BiPSU-এর প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং BiPSU-এর পক্ষে সংশ্লিষ্ট প্রতিনিধিও সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
এ অংশীদারিত্বকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে আন্তর্জাতিক একাডেমিক সম্পর্ক উন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
সমঝোতা স্মারকের মূল লক্ষ্য বন ও পরিবেশ বিজ্ঞানে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রমে দুই বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা বাড়ানো। এ কার্যক্রমের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস (আইএফইএসসিইউ)।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন। অংশীদারিত্বের যৌক্তিকতা ও উদ্দেশ্য তুলে ধরেন BiPSU-এর ONSP পরিচালক Greggo N. Legaspi। এ ছাড়া বক্তব্য দেন চবির উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন। অংশীদারিত্ব বাস্তবায়নে প্রতিশ্রুতি ব্যক্ত করেন BiPSU-এর প্রেসিডেন্ট Dr. Victor C. Cañezo, Jr., CHRP। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চবির অফিস ফর ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক অধ্যাপক ড. ফারজানা ইয়াসমিন চৌধুরী।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথ গবেষণা ও গবেষণালব্ধ ফলাফল প্রকাশনা, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা বিনিময়, যৌথ তত্ত্বাবধানে শিক্ষার্থীদের গবেষণা, সেমিনার, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন, পাঠ্যক্রম উন্নয়ন এবং যৌথভাবে গবেষণা অনুদানের আবেদনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।
এ অংশীদারিত্বের মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিসরে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের পাশাপাশি শিক্ষা ও গবেষণায় নতুন সুযোগ পাবেন বলে আশা করছে সংশ্লিষ্টরা।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন