রাত তখন প্রায় ১২টা। রাজধানীর মহাখালীর একটি জ্বালানি স্টেশনে তেল নেওয়ার পর বিল পরিশোধ করতে গিয়ে শুরু হয় কথা-কাটাকাটি। একপর্যায়ে গাড়ির সামনে অবস্থান নেন কয়েকজন। এরপর একই পরিবারের তিন ভাইকে ঘিরে ১০ থেকে ১৫ জনের সংঘবদ্ধ হামলার অভিযোগ ওঠে। মারধর, প্রাণনাশের হুমকি, মুঠোফোন ভাঙচুর এবং জোরপূর্বক অর্থ আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে মহাখালীর ক্লিন ফুয়েল স্টেশনের কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে।
এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় অভিযোগ করেছেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী শেখ নাজমুল ইসলাম।
গত ১৪ নভেম্বর দিবাগত রাত ১১টা ৫০ মিনিট থেকে ১২টার মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তেজগাঁও শিল্পাঞ্চল থানায় লিখিত অভিযোগ করেছেন শিক্ষার্থী শেখ নাজমুল ইসলাম।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, দুই ভাইকে সঙ্গে নিয়ে ব্যক্তিগত টয়োটা সিএইচআর গাড়িতে মহাখালীর ক্লিন ফুয়েল স্টেশনে জ্বালানি নিতে যান নাজমুল। জ্বালানি নেওয়ার পর প্রায় ৬ হাজার ৫০০ টাকার বিল আসে। বিল পরিশোধের জন্য ছোট ভাই নাহিদকে কার্ড নিয়ে কাউন্টারে পাঠানো হয়। কিন্তু কার্ড গ্রহণ না করায় তিনি গাড়িতে ফিরে আসেন। পরে গাড়িটি সামান্য সামনে সরিয়ে এক পাশে নেওয়ার চেষ্টা করতেই স্টেশনের ৫ থেকে ৭ জন কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তি গাড়ির সামনে এসে পথ আটকে দেন।
বিল পরিশোধ না করেই চলে যাওয়ার অভিযোগ তুলে তাঁরা উত্তেজিত হয়ে ওঠেন। অথচ বিল দেওয়ার জন্যই কার্ড আনতে গাড়িতে ফিরেছিলেন নাহিদ। বিষয়টি বারবার বোঝানোর চেষ্টা করা হলেও কোনো কথা না শুনে পরিস্থিতি উত্তপ্ত করে তোলা হয়।
এরপর নাহিদ বিল পরিশোধ করতে গাড়ি থেকে নামতেই ১০ থেকে ১৫ জন তাঁকে ঘিরে ধরে এলোপাতাড়ি মারধর শুরু করেন। ছোট ভাইকে রক্ষা করতে এগিয়ে যান হিশান। তাঁকেও রেহাই দেওয়া হয়নি। একের পর এক আঘাতে দুই ভাই আহত হন। তাঁদের প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি থামাতে গাড়ি থেকে বেরিয়ে আসেন নাজমুল। কিন্তু তাঁকেও অশালীন ভাষায় গালিগালাজ, অপমান ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
হামলার একপর্যায়ে ভাঙচুর করা হয় নাজমুলের সঙ্গে থাকা দুটি মুঠোফোন। এর মধ্যে ছিল আইফোন ১৭ প্রো ম্যাক্স ও ভিভো ভি২০। ফোন দুটি আঘাত করে ফেলে দেওয়া হয় এবং ভেঙে ক্ষতিগ্রস্ত করা হয়। অর্থাৎ বিল পরিশোধের জন্য যাওয়া একটি পরিবারের তিন সদস্যকে ঘিরে ধরে মারধরের পাশাপাশি তাঁদের ব্যক্তিগত সম্পদও ক্ষতিগ্রস্ত করা হয়েছে।
ঘটনার সূত্রপাতের পেছনে আগের একটি জ্বালানি লেনদেনের অভিযোগ সামনে আনা হয়। স্টেশনের সংশ্লিষ্ট ব্যক্তিরা দাবি করেন, নাহিদ এর আগেও জ্বালানি নিয়ে বিল পরিশোধ না করে চলে গিয়েছিলেন। কিন্তু আগের লেনদেনের বিল পরিশোধের রসিদ সংরক্ষিত রয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ করেছেন নাজমুল। তাঁর বিরুদ্ধে তোলা অভিযোগকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলেও উল্লেখ করা হয়েছে।
একপর্যায়ে হামলা ও হুমকির মুখে নিরাপত্তাহীন হয়ে গাড়ি নিয়ে স্টেশন ছাড়তে বাধ্য হন তাঁরা। পরে আহত দুই ভাইকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে রওনা হন নাজমুল।
সিসিটিভি ফুটেজেই বেরিয়ে আসতে পারে ঘটনার পুরো চিত্র ঘটনার সময় স্টেশনটির ভেতরে থাকা নিরাপত্তা ক্যামেরায় গুরুত্বপূর্ণ দৃশ্য ধারণ হওয়ার কথা। কে প্রথম পথরোধ করেছিলেন, কারা নাহিদকে ঘিরে ধরেছিলেন, কীভাবে দুই ভাইয়ের ওপর হামলা হয় এবং মুঠোফোন ভাঙচুরের ঘটনা ঘটে, এসবের দৃশ্য সিসিটিভি ফুটেজে থাকার কথা।
এ কারণে সংশ্লিষ্ট সময়ের সব ক্যামেরার ফুটেজ দ্রুত সংগ্রহ ও সংরক্ষণের জন্য তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দেওয়া অভিযোগে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। আগের লেনদেনের রসিদসহ ঘটনার অন্যান্য প্রমাণও সংরক্ষিত রয়েছে বলে জানিয়েছেন অভিযোগকারী।
একটি জ্বালানি বিল পরিশোধ করতে গিয়ে একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও তাঁর দুই ভাইকে যদি ১০ থেকে ১৫ জনের মুখোমুখি হয়ে মারধর, হুমকি ও ভাঙচুরের শিকার হতে হয়, তাহলে সাধারণ গ্রাহকের নিরাপত্তা কোথায়? মহাখালীর এই ঘটনায় এখন প্রশ্ন উঠেছে, একটি ফিলিং স্টেশনে বিরোধ মেটানোর নামে গ্রাহক
কে ঘিরে ধরে মারধর করার অধিকার কর্মচারীদের কে দিয়েছে?

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন