প্রান্তিক পর্যায়ের খামারি ও পশুপালকদের দোরগোড়ায় প্রাণিচিকিৎসা সেবা পৌঁছে দিতে দিনাজপুরে বিনামূল্যে ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতাল (ভিটিএইচ)। এ কর্মসূচির আওতায় গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা, রোগ শনাক্তকরণ, চিকিৎসা পরামর্শ ও টিকাদান কার্যক্রম পরিচালনা করা হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার মহব্বতপুর দারুল উলুম দাখিল মাদ্রাসা-সংলগ্ন ঈদগাহ মাঠে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এস. এম. এমদাদুল হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ড. এম. আবু হাসান এবং ভেটেরিনারি টিচিং হাসপাতালের পরিচালক অধ্যাপক ড. মো. খালেদ হোসেন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা ক্যাম্পের চিকিৎসাসেবা কার্যক্রমে অংশ নেন।
কর্মসূচিতে আশপাশের এলাকার খামারি ও পশুপালকেরা তাঁদের গবাদিপশু নিয়ে আসেন। চিকিৎসক ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পশুগুলোর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে রোগ নির্ণয়, প্রয়োজনীয় চিকিৎসা ও ব্যবস্থাপত্র প্রদান করেন। পাশাপাশি বিভিন্ন রোগ প্রতিরোধে টিকাদান এবং পশুপালকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এম. এনামউল্যা বলেন, "প্রান্তিক খামারিদের চিকিৎসাসেবা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের নৈতিক দায়িত্ব। শুধু এক দিনের ক্যাম্প নয়, খামারিদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে ভবিষ্যতেও বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রাখার চেষ্টা করবে বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীদের পেশাগত জীবনে মানবিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রাণিচিকিৎসা দিতে হবে। গ্রামীণ জনপদে প্রাণিসম্পদের উন্নয়ন, গবাদিপশুর রোগ প্রতিরোধ এবং প্রান্তিক খামারি ও পশুপালকদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়াই এ কর্মসূচির মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন খামারিরা উপকৃত হবেন, অন্যদিকে ভেটেরিনারি শিক্ষার্থীরাও মাঠপর্যায়ে হাতে-কলমে কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।"

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন