বিপ্লবী বার্তা

মাঠপর্যায়ে ভেটেরিনারি শিক্ষার পাঠ নিলেন হাবিপ্রবির ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের শিক্ষার্থীরা

‎শ্রেণিকক্ষের তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয় ঘটাতে পঞ্চগড়ের কাজী অ্যান্ড কাজী টী এস্টেট (লাইভস্টক ফার্ম) পরিদর্শন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের লেভেল-২ সেমিস্টার-১ এর  শিক্ষার্থীরা। শনিবার (১০ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের অ্যানিমেল সায়েন্স অ্যান্ড নিউট্রিশন বিভাগের উদ্যোগে আয়োজিত এ স্টাডি ট্যুরে  ৬৯ জন শিক্ষার্থী অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাব্বির হোসেন সবুজ এবং ডা. মো. আহসান হাবীব‎‎ফিল্ড ভিজিটে শিক্ষার্থীরা খামারে পালিত বিভিন্ন জাতের গরু,ভেড়া,ঘোড়া,কুকুর, খামার ব্যবস্থাপনা ও খাদ্য উৎপাদন পদ্ধতি সম্পর্কে সরাসরি ধারণা লাভ করেন। খামারের গবাদিপশুর খাদ্য চাহিদা পূরণে নিজস্ব উদ্যোগে ফডার (পশুখাদ্য) উৎপাদনের ব্যবস্থা রয়েছে। শিক্ষার্থীরা পশুখাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত চাষের জমি পরিদর্শন করেন এবং চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন।‎এনিমেল সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. উম্মে সালমা বলেন "শিক্ষা সফর হলো একটি - চলমান পাঠশালা, যেখানে শ্রেণিকক্ষের চার দেয়ালের বাইরে স্মৃতিময় বাস্তব অভিজ্ঞতা, ও আনন্দের সম্মিলনে জ্ঞান অর্জনের এক মেলবন্ধন; যা ভেটেরিনারি শিক্ষার জন্য অপরিহার্য। ফডার উৎপাদন, সংরক্ষণ তথা খামার ব্যবস্থাপনার সম্যক এই অভিজ্ঞতা তোমাদের ভবিষ্যত শিক্ষাকে আলোকময়, পরিপূর্ণ ও প্রানবন্ত করবে। ছোট অভিজ্ঞতার অর্জন একদিন চারাগাছের ন্যায় বড় মহিরুহে পরিনত হবে। সবার সর্বাঙ্গীন কল্যান কামনা করছি।"‎‎ফিল্ড ভিজিটের উদ্দেশ্য সম্পর্কে উক্ত বিভাগের সহকারী অধ্যাপক ডা. সাব্বির হোসেন সবুজ বলেন, “তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের অভিজ্ঞতার সমন্বয় ঘটানোই এ ফিল্ড ভিজিটের মূল লক্ষ্য। এর মাধ্যমে শিক্ষার্থীরা কাজী অ্যান্ড কাজী টি এস্টেটের লাইভস্টক খামার ও পশুখাদ্য উৎপাদন ক্ষেত্র সরেজমিনে পর্যবেক্ষণ করে বিভিন্ন বয়স ও পর্যায়ের গবাদিপশুসহ অন্যান্য প্রাণীর আবাসন, পুষ্টি, লালন-পালন ও সামগ্রিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করে। পাশাপাশি খামারের নিজস্ব পশুখাদ্য ব্যবস্থাপনা, পশুখাদ্য উৎপাদন, উচ্চফলনশীল ঘাসের চাষপদ্ধতি, গবাদিপশুর পুষ্টিচাহিদা পূরণ এবং খামার ব্যবস্থাপনায় মানসম্মত পশুখাদ্যের গুরুত্ব সম্পর্কেও ব্যবহারিক ধারণা লাভ করে। আমি বিশ্বাস করি এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি প্রাণিসম্পদ খাতে দক্ষ গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই ফিল্ড ভিজিট সফলভাবে আয়োজনের ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য Animal Science and Nutrition বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।””‎‎অন্যদিকে, বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. আহসান হাবীব বলেন, " এই ফিল্ড ভিজিট আমাদের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সংযুক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।মনে রাখবে, একজন দক্ষ ভেটেরিনারি গ্র্যাজুয়েটের প্রকৃত সাফল্য শুধু জ্ঞান অর্জনে নয়, বরং সেই জ্ঞানকে বাস্তব সমস্যার সমাধানে প্রয়োগ করার দক্ষতায়। সঠিক পশু ব্যবস্থাপনা ও মানসম্মত পশুখাদ্যই টেকসই প্রাণিসম্পদ উৎপাদনের মূল ভিত্তি।আমি আশা করি, তোমরা এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দক্ষ পেশাজীবী, গবেষক ও উদ্যোক্তা হিসেবে দেশের প্রাণিসম্পদ উন্নয়নে অবদান রাখবে।"‎শিক্ষার্থীরা বলেন " ফিল্ড ভিজিটের মতো শিক্ষামূলক কার্যক্রমের সুযোগ করে দেওয়ার জন্য আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং এনিমেল সাইন্স এন্ড নিউট্রিশন বিভাগের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।"‎

মাঠপর্যায়ে ভেটেরিনারি শিক্ষার পাঠ নিলেন হাবিপ্রবির ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স অনুষদের শিক্ষার্থীরা