গোপালগঞ্জ ছাড়া দেশের অন্য কোথাও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান
পার্থ। দলটির রাজনৈতিকভাবে ফিরে আসার কোনো সাংগঠনিক তৎপরতাও সরকার দেখছে না বলে জানিয়েছেন
তিনি।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন এডিটরস ফোরামের নেতাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।
আন্দালিভ রহমান পার্থ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে আওয়ামী লীগের রাজনীতি করার কোনো সুযোগ নেই। ভবিষ্যতেও এ ধরনের রাজনীতির
অধিকার তাদের থাকবে না। আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ সভানেত্রী দেশে ফিরবেন—এমন প্রচারণাকে রাজনৈতিক ব্লাফ বলেও মন্তব্য করেন তিনি।
তথ্যমন্ত্রীর দাবি, নেতাকর্মীদের বিভ্রান্ত করা এবং সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড আড়াল করতে গোপালগঞ্জে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে। আওয়ামী লীগের রাজনীতিকে প্রতিশোধপরায়ণ উল্লেখ করে তিনি বলেন, ফ্যাসিস্ট শক্তি যাতে আর কখনো ফিরে
আসতে না পারে, সে
বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।
এ সময় বিগত ১৭ বছরে আওয়ামী
লীগ সরকারের শাসনামলে দেশের অর্থনীতি ও ব্যাংকিং খাতে
ব্যাপক লুটপাটের অভিযোগ তুলে ধরেন তথ্যমন্ত্রী। এসব অনিয়ম, দুর্নীতি ও অর্থ পাচারের
প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে না পারাকে গণমাধ্যমের
বড় ব্যর্থতা হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে
পাচার করা হয়েছে। এর ফলে সাধারণ
আমানতকারীরা নিজেদের জমা টাকা তুলতে গিয়েও সমস্যায় পড়ছেন। তাঁর দাবি, দেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ ৬ থেকে ১০
লাখ কোটি টাকায় পৌঁছেছে। শিকদার ব্রাদার্স, এস আলম, বেক্সিমকো
ও নাবিল গ্রুপসহ বিভিন্ন গোষ্ঠীর অনিয়মের কারণে এ পরিস্থিতির সৃষ্টি
হয়েছে।
বিদ্যুৎ খাতেও অতিরিক্ত মূল্য নির্ধারণের মাধ্যমে রাষ্ট্রের বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি। এসব সংকটের দায় বর্তমান সরকারের ওপর চাপানোর পরিবর্তে অতীতের অনিয়ম ও লুটপাটের তথ্য
বস্তুনিষ্ঠভাবে প্রকাশের জন্য গণমাধ্যমের প্রতি আহ্বান জানান।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে আন্দালিভ রহমান পার্থ বলেন, বর্তমান সরকার সংবাদমাধ্যমের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ করছে না। সরকারের সমালোচনা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার
ধারা অব্যাহত রাখার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, গণমাধ্যমের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে
তার গ্রহণযোগ্যতা।
এদিকে, বিকৃত সংবাদ ও উদ্দেশ্যপ্রণোদিত অপতথ্য নিয়ন্ত্রণে
সাইবার সিকিউরিটি আইন বহাল রাখার চেষ্টা চলছে বলে জানান তথ্যমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে গালিগালাজের অপসংস্কৃতি বন্ধ এবং অনিবন্ধিত অনলাইন পোর্টাল ও ভুয়া সংবাদ
প্রচারকারীদের নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
নিবন্ধিত গণমাধ্যমের স্থায়ী মর্যাদা নিশ্চিত করা, বিজ্ঞাপন পাওয়ার সুযোগ বাড়ানো এবং নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আশ্বাস দেন তথ্যমন্ত্রী। এ ছাড়া গণমাধ্যম
সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী একজন মালিকের হাতে একাধিক গণমাধ্যমের মালিকানা থাকা উচিত কি না, তা
নিয়েও আলোচনা চলছে বলে জানান তিনি।
মতবিনিময় সভায় অতীতে গণমাধ্যমের একটি অংশ ও ব্যবসায়ীদের ভূমিকা নিয়েও সমালোচনা করেন আন্দালিভ রহমান পার্থ। তাঁর মতে, বিগত সরকারের সময়ে অর্থনীতি ও ব্যাংকিং খাতে সংঘটিত অনিয়মের বিষয়গুলো আরও জোরালোভাবে সংবাদমাধ্যমে তুলে ধরা প্রয়োজন।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন