লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির ৩১ নেতা পদত্যাগের আবেদন করেছেন। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়ার কাছে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
পদত্যাগের আবেদনকারীরা ৭ নম্বর ওয়ার্ড বিএনপির বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে নির্বাচিত সভাপতিও রয়েছেন। কমিটির সাবেক সাধারণ সম্পাদক জাবেদ হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহারের প্রতিবাদে ৫১ সদস্যের কমিটির ৩১ নেতা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তাঁরা। তবে পদত্যাগপত্রে ৩১ জনের স্বাক্ষর থাকলেও তা জমা দিতে যান ১০ জন।
পদত্যাগের আবেদনকারীদের মধ্যে রয়েছেন—সভাপতি জাকির হোসেন সুমন, সহসভাপতি মনির উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন সেলিম, কোষাধ্যক্ষ বাবুল, সাংগঠনিক সম্পাদক সহিদ উল্যা, সহসাংগঠনিক সম্পাদক তছলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক আব্দুস ছাত্তার, যুববিষয়ক সম্পাদক নুর নবী, ছাত্রবিষয়ক সম্পাদক হোসেন আহাম্মদ, গণশিক্ষাবিষয়ক সম্পাদক বেল্লাল হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক নুর আলম, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মো. হাশেম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সম্পাদক সিরাজ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হেলাল উদ্দিন, ক্ষুদ্রঋণ ও সমবায় সম্পাদক মো. সাজু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম, সহসম্পাদক মো. হেলাল এবং সদস্য আবুল হোসেন, আবুল বাসার, মো. আলম, মো. ইসমাইল, মো. রফিক, সামছুল হক, বেল্লাল, আহসান উল্যা, মনির হোসেন, মনির হোসেন, মো. ইব্রাহিম ও তছলিম মিঝি।
পদত্যাগের আবেদনকারী ও ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন সুমন বলেন, জাবেদ হোসেন বিধবা ভাতা দেওয়ার কথা বলে বিভিন্ন নারীর কাছ থেকে টাকা নিয়েছেন। এ ছাড়া তিনি জুয়াসহ বিভিন্ন অপকর্মে জড়িত বলে তাঁদের অভিযোগ। নারীঘটিত অভিযোগের কারণে তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলে তাঁরা মনে করছেন। এ কারণে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া বলেন, ‘আমরা কোনো কর্মীকে হারাতে চাই না। তাঁদের পদত্যাগপত্রটি আপাতত আমার কাছে রেখেছি। সাংগঠনিকভাবে গ্রহণ করিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।’
প্রসঙ্গত, এক বিবাহিত নারীকে নিয়ে চলে যাওয়ার অভিযোগে চররুহিতা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ হোসেনকে গত ১৩ এপ্রিল পদ থেকে অব্যাহতি দেয় ইউনিয়ন কমিটি। এর প্রায় ছয় মাস ১৮ দিন পর গত ৩১ অক্টোবর তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে সদর (পশ্চিম) উপজেলা বিএনপি। এ সিদ্ধান্তে উপজেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটুর স্বাক্ষর ছিল।

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন