বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

পাগড়ি প্রাপ্তির আনন্দে মুখর মেরাদিয়া, ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়ার বার্ষিক ইসলাহী মাহফিল

ছবি: বিপ্লবী বার্তা

দীর্ঘদিনের সাধনা, অধ্যবসায় আর কোরআন মুখস্থ করার কঠিন পথ পেরিয়ে একজন শিক্ষার্থীর মাথায় যখন ওঠে পাগড়ি, তখন সেটি শুধু একটি আনুষ্ঠানিকতা থাকে না, হয়ে ওঠে জীবনের বিশেষ অর্জন। এমনই এক আনন্দঘন মুহূর্তের সাক্ষী হলো রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়া। বাবা-মায়ের স্নেহছায়া ছাড়াই বেড়ে ওঠা শিক্ষার্থীদের অনেকেই যখন পবিত্র কোরআনের হাফেজ হিসেবে স্বীকৃতি পেলেন, তখন তাঁদের মাথায় পাগড়ি পরিয়ে দেওয়া হয়। তাঁদের অধিকাংশই এতিম। এমন ১৭ জন হাফেজ শিক্ষার্থীর দস্তারবন্দী উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া-ঢাকার বার্ষিক ইসলাহী মাহফিল।

রোববার (১৫ নভেম্বর) বাদ আসর মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। অনুষ্ঠানে স্থানীয় আলেম-ওলামা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুর রশিদ হাবিব বলেন, জনগণ ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার চেষ্টা করছেন তাঁরা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে কাজ করার উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, ‘আপনারা আপনাদের মতামত দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আল্লাহর রহমতে নিজেদের কথা বলার অধিকার ফিরে পেয়েছেন। ইনশাআল্লাহ, আমরা যত দিন দায়িত্বে আছি, আপনাদের জন্য কাজ করার চেষ্টা করব।’

মাহফিলের সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন মাদরাসার নায়েবে মুহতামিম এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মুফতি নুরুল আলম ইসহাকি। বক্তব্যে তিনি মাদরাসার সঙ্গে এলাকাবাসীর দীর্ঘদিনের সম্পর্ক ও সহযোগিতার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সকাল-সন্ধ্যা জিকির ও প্রার্থনার মাধ্যমে এলাকাবাসীর জন্য দোয়া করেন। এলাকাবাসীর সহযোগিতা এবং আল্লাহর রহমতেই প্রতিষ্ঠানটি এতদূর এগিয়েছে। ভবিষ্যতেও মাদরাসার সার্বিক কল্যাণ ও উন্নয়নে প্রধান অতিথি এবং এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।

শুধু প্রচলিত কওমি শিক্ষাব্যবস্থার পাঠদানেই সীমাবদ্ধ নয় জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া। দীর্ঘদিনের ঐতিহ্য ধারণ করে প্রতিষ্ঠানটিতে কোরআন-হাদিসের শিক্ষার পাশাপাশি ইলমে তাছাউফ, আত্মশুদ্ধি ও নিয়মিত জিকিরের চর্চা করা হয়। শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও আধ্যাত্মিক জীবন গঠনের ওপরও গুরুত্ব দেওয়া হয়। এতিম শিক্ষার্থীদের শিক্ষা ও হিফজের সুযোগ করে দেওয়াও প্রতিষ্ঠানটির কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।

মাহফিলে বয়ান করেন মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া ও মাওলানা আফজাল হোসাইন রহমানী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া মাহমুদিয়া মেরাদিয়া-ঢাকার ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ আবদুল হাই।

এতে আরও উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি মো. হালিম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

মাহফিল মেরাদিয়া

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

পাগড়ি প্রাপ্তির আনন্দে মুখর মেরাদিয়া, ঐতিহ্যবাহী জামিয়া মাহমুদিয়ার বার্ষিক ইসলাহী মাহফিল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা