দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে নেপালের ক্ষমতাসীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির (আরএসপি) সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আলোচনায় উঠে এসেছে নেপালের গণঅভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক অভিজ্ঞতা এবং নতুন রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জ।
ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজের (আইসিএপিপি) তিন দিনব্যাপী সাধারণ অধিবেশনে অংশ নিতে বর্তমানে সিউলে অবস্থান করছেন আসিফ মাহমুদসহ এনসিপির নেতারা। অধিবেশনের ফাঁকে আরএসপি সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে তাঁর অনানুষ্ঠানিক সাক্ষাৎ হয়।
সাক্ষাতের একটি ছবি ফেসবুকে প্রকাশ করে আসিফ মাহমুদ লেখেন, নেপালের গণঅভ্যুত্থানের পর সরকার পরিচালনার দায়িত্ব পাওয়া রাজনৈতিক দল আরএসপির সাধারণ সম্পাদক বিপিন কুমার আচার্যের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা নিয়ে আলোচনা করেছেন। তাঁর মতে, বিশ্বজুড়ে নতুন রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জগুলো একই রকম।
এ সময় আসিফ মাহমুদের সঙ্গে ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন ও যুগ্ম সদস্য সচিব আলাউদ্দীন মোহাম্মদ।
উল্লেখ্য, আইসিএপিপির সাধারণ অধিবেশনে এনসিপির প্রতিনিধি দলে দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও রয়েছেন।

রোববার, ০৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন