যশোরের শার্শা উপজেলার নাভারণে বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় নাভারণ বাজারে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করে শার্শা ইউনিয়ন বিএনপি। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ওসমান আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ খায়রুজ্জামান মধু, যুগ্ম সাধারণ সম্পাদক প্রফেসর মামুনুর রশিদ, প্রচার সম্পাদক আলহাজ নজরুল ইসলাম, শার্শা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শান্তি এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহেদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ছালাম, বিএনপি নেতা মো:মুনছুর আলী ও মো: মিজানুর রহমান, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক ওয়াছি উদ্দিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরাও অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, তরিকুল ইসলাম ছিলেন বিএনপির একজন নিবেদিতপ্রাণ নেতা এবং যশোরের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিত্ব। তাঁর হাত ধরে এলাকায় স্কুল, কলেজ, মাদ্রাসা, সেতু, কালভার্ট, পৌরসভা ও রেলস্টেশনসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন হয়েছে বলে তাঁরা উল্লেখ করেন।
বক্তারা আরও বলেন, তরিকুল ইসলাম কেবল অবকাঠামোগত উন্নয়নেই অবদান রাখেননি, তিনি অসংখ্য নেতাকর্মীকে সংগঠিত করে দলের প্রতি নিবেদিত হতে অনুপ্রাণিত করেছেন। রাজনৈতিক জীবনে একাধিকবার কারাবরণ, মামলা ও নির্যাতনের মুখোমুখি হলেও তিনি বিএনপির আদর্শ ও সংগঠনের প্রতি অবিচল ছিলেন। তাঁর রাজনৈতিক ত্যাগ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবে।
বক্তারা প্রয়াত এই নেতার কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পরে তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান শেষে নাভারণ বাজারের ফুটপাতসংলগ্ন এলাকায় তরিকুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বৃক্ষরোপণ করেন বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন