বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

ঢাকা পলিটেকনিকে উপাধ্যক্ষের বিদায় সংবর্ধনা ও নতুন উপাধ্যক্ষকে বরণ

ছবিঃ বিপ্লবী বার্তা

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপাধ্যক্ষের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ক্যাম্পাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্যে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলোকে কারিগরি শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তব্যে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জীবন নিয়ে তিনি বলেন, সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে প্রশাসনিক দ্বন্দ্বের কথা শোনা যায়। তবে এখানকার অধ্যক্ষের সাথে তার সময় কেটেছে দায়িত্ব ও সৌহার্দপূর্ণ। 

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান বিদায়ী উপাধ্যক্ষকে একজন চৌকষ প্রশাসনিক ব্যাক্তিত্ব আখ্যা দিয়ে বলেন 

" ঢাকা পলিটেকনিকে কর্মজীবনে পাওয়া দুজনই ডায়নামিক উপাধ্যক্ষ "

এসময় বিদায়ী উপাধ্যক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, হাবিবুর রহমান যেখানেই যাবেন, সেখানেই ভালো কিছু করবেন।

একইসময় নবাগত উপাধ্যক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাবিবুর রহমানের শূন্যস্থান নতুন উপাধ্যক্ষ পূরণ করবেন।

এসময় নবাগত উপাধ্যক্ষ প্রকোশলী মোঃ শাখাওয়াত হাসান তার বক্তব্যে নতুন কর্মস্থলের সকল সহকর্মীদের সাথে সুন্দরভাবে কাজ করার সুযোগ প্রত্যাশা করেন।

এর আগে ২৯ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. হাবিবুর রহমানকে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে, কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. শাখাওয়াত হাসানকে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

ঢাকা পলিটেকনিকে উপাধ্যক্ষের বিদায় সংবর্ধনা ও নতুন উপাধ্যক্ষকে বরণ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা এবং নবাগত উপাধ্যক্ষের বরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে ক্যাম্পাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী উপাধ্যক্ষ মো. হাবিবুর রহমান তাঁর বক্তব্যে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষক ও কর্মচারী সংগঠনগুলোকে কারিগরি শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বক্তব্যে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জীবন নিয়ে তিনি বলেন, সাধারণত বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষের মধ্যে প্রশাসনিক দ্বন্দ্বের কথা শোনা যায়। তবে এখানকার অধ্যক্ষের সাথে তার সময় কেটেছে দায়িত্ব ও সৌহার্দপূর্ণ। 

সভাপতির বক্তব্যে ইনস্টিটিউটের অধ্যক্ষ মো. মোস্তাফিজুর রহমান খান বিদায়ী উপাধ্যক্ষকে একজন চৌকষ প্রশাসনিক ব্যাক্তিত্ব আখ্যা দিয়ে বলেন 

" ঢাকা পলিটেকনিকে কর্মজীবনে পাওয়া দুজনই ডায়নামিক উপাধ্যক্ষ "

এসময় বিদায়ী উপাধ্যক্ষের উদ্দেশ্যে তিনি বলেন, হাবিবুর রহমান যেখানেই যাবেন, সেখানেই ভালো কিছু করবেন।

একইসময় নবাগত উপাধ্যক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, হাবিবুর রহমানের শূন্যস্থান নতুন উপাধ্যক্ষ পূরণ করবেন।

এসময় নবাগত উপাধ্যক্ষ প্রকোশলী মোঃ শাখাওয়াত হাসান তার বক্তব্যে নতুন কর্মস্থলের সকল সহকর্মীদের সাথে সুন্দরভাবে কাজ করার সুযোগ প্রত্যাশা করেন।

এর আগে ২৯ অক্টোবর কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জারিকৃত এক প্রজ্ঞাপনে মো. হাবিবুর রহমানকে কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনে, কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ প্রকৌশলী মো. শাখাওয়াত হাসানকে ঢাকা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের নতুন উপাধ্যক্ষ হিসেবে বদলি করা হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা