বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী চন্দন সূত্রধরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চন্দন। তিনি বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের চতুর্দশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
এক শোকবার্তায় উপাচার্য বলেন, চন্দন সূত্রধর ছিলেন নির্ভীক তরুণ। গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামনের সারিতে থেকে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন তিনি। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।
শোকবার্তায় উপাচার্য আরও বলেন, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে একজন তরুণ শিক্ষার্থী হিসেবে চন্দনের সাহসী ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।
তিনি প্রয়াত শিক্ষার্থীর আত্মার শান্তি ও পরকালে উত্তম স্থান কামনা করেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, স্বজন, সহপাঠী ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাঁদের ধৈর্য ও মানসিক শক্তি কামনা করেন।

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন