বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির হীরকজয়ন্তীর আয়োজনে আসর মাতাবেন নগর বাউল জেমস

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। ‘নগর বাউল’খ্যাত এই শিল্পী তাঁর ব্যান্ড দল নিয়ে ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঞ্চ মাতাবেন।

সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছয় দশক পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৮ নভেম্বর মূল অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় জেমস ও তাঁর ব্যান্ড দলের পরিবেশনা থাকবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু জেমসই নন, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরাও পরিবেশনায় অংশ নেবেন। তাঁদের পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে জানান উপ-উপাচার্য।

তিনি আরও বলেন, নগর বাউল ও জেমস হীরকজয়ন্তীর সাংস্কৃতিক আয়োজনে থাকবেন। গত ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজে নিবন্ধন করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার অনুরোধ জানান।

নগর বাউল জেমস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

চবির হীরকজয়ন্তীর আয়োজনে আসর মাতাবেন নগর বাউল জেমস

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৬০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হীরকজয়ন্তী অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করবেন দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী জেমস। ‘নগর বাউল’খ্যাত এই শিল্পী তাঁর ব্যান্ড দল নিয়ে ১৮ নভেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মঞ্চ মাতাবেন।

সোমবার (২ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ছয় দশক পূর্তি উদযাপনকে স্মরণীয় করে রাখতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে আনন্দঘন আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। ১৮ নভেম্বর মূল অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক সন্ধ্যায় জেমস ও তাঁর ব্যান্ড দলের পরিবেশনা থাকবে।

সাংস্কৃতিক অনুষ্ঠানে শুধু জেমসই নন, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও সংগীত বিভাগের শিক্ষার্থীরাও পরিবেশনায় অংশ নেবেন। তাঁদের পরিবেশনা আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে বলে জানান উপ-উপাচার্য।

তিনি আরও বলেন, নগর বাউল ও জেমস হীরকজয়ন্তীর সাংস্কৃতিক আয়োজনে থাকবেন। গত ৩০ অক্টোবর উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে হীরকজয়ন্তী উদযাপনের রেজিস্ট্রেশনসহ আনুষঙ্গিক কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানান তিনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের নিজে নিবন্ধন করার পাশাপাশি অন্যদেরও উৎসাহিত করার অনুরোধ জানান।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা