বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ

ছবিঃ বিপ্লবী বার্তা

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে তিন দিন ধরে নিখোঁজ লিজা আক্তার(১৯) নামে এক গৃহবধূ। 

গত ১ নভেম্বর সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও শিশুর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন দুই পরিবার। 
এ ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে সখীপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার সময় লিজা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন।
লিখিত অভিযোগে ওই গৃহবধূর শাশুড়ি সাজেদা আক্তার উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিকে নিতে ঘরের সামনে গিয়ে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরে লিজা ও তার শিশুকন্যাকে পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী আল-আমিন বলেন, ‘আমি একজন গাড়িচালক। গাড়ি চালানোর সুবাদে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার দিন রাতেও আমি বাড়িতে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চাই।’

অন্যদিকে লিজার বাবা লেবু মিয়া অভিযোগ করেন, ‘আমার মেয়েকে ওই পরিবার খুব অত্যাচার করত। নিখোঁজ হওয়ার আগের দিনও তার স্বামী তাকে মারধর করেছে। তিন দিন হয়ে গেল, আমার মেয়ে ও নাতনির কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার মেয়ের সন্ধান চাই।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

নিখোঁজ নিখোঁজ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

সখীপুরে ৪ মাসের শিশুসহ ৩ দিন ধরে নিখোঁজ গৃহবধূ , থানায় দুই পরিবারের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চার মাসের শিশুকন্যাকে নিয়ে তিন দিন ধরে নিখোঁজ লিজা আক্তার(১৯) নামে এক গৃহবধূ। 

গত ১ নভেম্বর সকাল থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও মা ও শিশুর সন্ধান না পেয়ে উদ্বিগ্ন দুই পরিবার। 
এ ঘটনায় গৃহবধূর শ্বশুরবাড়ি ও বাবার বাড়ির পক্ষ থেকে সখীপুর থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

লিজা উপজেলার কালিয়ানপাড়া গ্রামের আল-আমিনের স্ত্রী।

পরিবারের অভিযোগ, নিখোঁজ হওয়ার সময় লিজা স্বর্ণের চেইন ও নগদ ৫০ হাজার টাকা সঙ্গে নিয়ে গেছেন।
লিখিত অভিযোগে ওই গৃহবধূর শাশুড়ি সাজেদা আক্তার উল্লেখ করেন, ৩১ অক্টোবর রাতে পরিবারের সবাই খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে নাতনিকে নিতে ঘরের সামনে গিয়ে তিনি দেখতে পান, ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে ঘরে লিজা ও তার শিশুকন্যাকে পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূর স্বামী আল-আমিন বলেন, ‘আমি একজন গাড়িচালক। গাড়ি চালানোর সুবাদে বেশিরভাগ সময়ই বাড়ির বাইরে থাকতে হয়। ঘটনার দিন রাতেও আমি বাড়িতে ছিলাম না। এ ঘটনায় আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি আমার স্ত্রী ও সন্তানকে ফিরে পেতে চাই।’

অন্যদিকে লিজার বাবা লেবু মিয়া অভিযোগ করেন, ‘আমার মেয়েকে ওই পরিবার খুব অত্যাচার করত। নিখোঁজ হওয়ার আগের দিনও তার স্বামী তাকে মারধর করেছে। তিন দিন হয়ে গেল, আমার মেয়ে ও নাতনির কোনো খোঁজ পাচ্ছি না। আমি আমার মেয়ের সন্ধান চাই।’

এ বিষয়ে জানতে চাইলে সখীপুর থানার ওসি (তদন্ত) আজহারুল ইসলাম বলেন, ‘গৃহবধূ ও তাঁর শিশুসন্তানের নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ পাওয়া গেছে। তাদের উদ্ধারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে। প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।’

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা