১১ দলীয় ঐক্যের লংমার্চ সফল করতে যশোরের কেশবপুরে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পৌর শাখা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে আয়োজিত মিছিলটি শ্রীগঞ্জ ব্রিজসংলগ্ন উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জামায়াতের প্রধান কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতে ইসলামীর নেতারা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যাপক তবিবুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মোমেন, পৌর জামায়াতের আমির অধ্যাপক জাকির হোসেন, পৌর সেক্রেটারি সিরাজুল ইসলাম ও অধ্যাপক আবু জাফরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, দলমত-নির্বিশেষে দেশের জনগণের ন্যায্য দাবি পূরণে সবাইকে ১১ দলীয় ঐক্যের লংমার্চে শরিক হতে হবে। তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট নিরসন, ধর্ষণ ও হত্যাকাণ্ড বন্ধ, দলীয়করণ রোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা লংমার্চের ঘোষিত দাবিগুলো বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের ওপর গুরুত্বারোপ করেন।

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন