যশোরের শার্শা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মুন্নি ইসলাম। দলীয় মনোনয়ন পেলে শার্শাবাসীর সেবা, নারীর অধিকার প্রতিষ্ঠা এবং নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুন্নি ইসলাম বলেন, তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দলীয় মনোনয়ন পেলে শার্শার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে জনকল্যাণে কাজ করতে চান তিনি।
নারীর ক্ষমতায়ন প্রসঙ্গে মুন্নি ইসলাম বলেন, শার্শা উপজেলার নারীরা যেন অবহেলিত না থাকেন, সে লক্ষ্যে কাজ করতে চান তিনি। নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার মাধ্যমে পরিবার ও সমাজে তাঁদের অবদান আরও বাড়ানো সম্ভব বলে মনে করেন তিনি।
তিনি আরও বলেন, নারীরা নিজেদের যোগ্যতা ও দক্ষতা কাজে লাগিয়ে উপার্জন করবেন, পরিবারের পাশে দাঁড়াবেন এবং সম্মানের সঙ্গে জীবনযাপন করবেন,এমন পরিবেশ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
মুন্নি ইসলাম জানান, দলীয় মনোনয়ন পেলে শার্শা উপজেলার মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি নারীদের অধিকার প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বনির্ভরতার বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব দিতে চান তিনি।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন