বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

দুর্গাপূজায় বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দেওয়া বক্তব্যের ওই অংশের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সবার কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হুইপ নিজান জানান, পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর বক্তব্যের কিছু বাক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়েছে।

রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, রাজনৈতিক প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর বক্তব্যের যে অংশটি ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে অংশের জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং সবার কাছেও দুঃখ প্রকাশ করছেন।

বিবৃতিতে হুইপ আশরাফ উদ্দিন নিজান আরও জানান, বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সেখানে থেকে তিনি মহান আল্লাহর কাছে তাঁর ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করার জন্য দোয়া করেছেন।

শারদীয় দুর্গাপূজা-২০২৬ হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় বিতর্কিত বক্তব্যের জন্য ক্ষমা চাইলেন হুইপ আশরাফ উদ্দিন নিজান

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

দুর্গাপূজায় পূজামণ্ডপ পরিদর্শনকালে দেওয়া বক্তব্যের একটি অংশ নিয়ে সমালোচনার মুখে দুঃখ প্রকাশ করেছেন লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান।

ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দেওয়া বক্তব্যের ওই অংশের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার পাশাপাশি সবার কাছেও দুঃখ প্রকাশ করেছেন তিনি।

শুক্রবার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে হুইপ নিজান জানান, পূজামণ্ডপ পরিদর্শনকালে তাঁর বক্তব্যের কিছু বাক্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। বিষয়টি তাঁর দৃষ্টিগোচর হয়েছে।

রামগতি ও কমলনগরের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, তরুণ-তরুণী, রাজনৈতিক প্রতিপক্ষ ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে তিনি বলেন, তাঁর বক্তব্যের যে অংশটি ধর্মীয়ভাবে বিতর্কের জন্ম দিয়েছে, সে অংশের জন্য তিনি মহান আল্লাহর কাছে বিনীতভাবে ক্ষমা প্রার্থনা করছেন এবং সবার কাছেও দুঃখ প্রকাশ করছেন।

বিবৃতিতে হুইপ আশরাফ উদ্দিন নিজান আরও জানান, বর্তমানে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের মদিনায় অবস্থান করছেন। সেখানে থেকে তিনি মহান আল্লাহর কাছে তাঁর ঈমানকে আরও সুদৃঢ় ও মজবুত করার জন্য দোয়া করেছেন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা