বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

লক্ষ্মীপুর জেলা আমীর থেকে বিদায় নিলেন মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

ছবিঃ বিপ্লবী বার্তা

দীর্ঘ বছর ধরে জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করার পর এবার দায়িত্ব থেকে সরানো হলো লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়াকে।

শনিবার (২৪ অক্টোবর) লক্ষ্মীপুর টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার রোকনদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

মাস্টার রুহুল আমিন ভূঁইয়া দীর্ঘদিন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এখন থেকে দলটির কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তবে কেন্দ্রীয় পর্যায়ে তানি কোন পদে দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করেনি দলটির নেতারা।

তিনি ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সাথে পরাজিত হন।

তাঁর এ দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলায় দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন আমীর নির্বাচনের সুযোগ তৈরি হলো।

বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুর জেলা আমীর থেকে বিদায় নিলেন মাষ্টার রুহুল আমিন ভূঁইয়া।

প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

featured Image

দীর্ঘ বছর ধরে জেলা আমীর হিসেবে দায়িত্ব পালন করার পর এবার দায়িত্ব থেকে সরানো হলো লক্ষ্মীপুর জেলা জামায়াতের সাবেক আমীর মাষ্টার রুহুল আমিন ভূঁইয়াকে।

শনিবার (২৪ অক্টোবর) লক্ষ্মীপুর টাউন হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার রোকনদের নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম।

মাস্টার রুহুল আমিন ভূঁইয়া দীর্ঘদিন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া এখন থেকে দলটির কেন্দ্রীয় পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তবে কেন্দ্রীয় পর্যায়ে তানি কোন পদে দায়িত্ব পালন করবেন, তা এখনো স্পষ্ট করেনি দলটির নেতারা।

তিনি ২০২৬ সালে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর ২ আসনের জামায়াত ইসলামী মনোনীত প্রার্থী ছিলেন। প্রায় ১২ হাজার ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়ার সাথে পরাজিত হন।

তাঁর এ দায়িত্ব পরিবর্তনের মধ্য দিয়ে লক্ষ্মীপুর জেলায় দলীয় কার্যক্রম পরিচালনার জন্য নতুন আমীর নির্বাচনের সুযোগ তৈরি হলো।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা