ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাসিম আকনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার চর সাংগর গ্রামে তাঁর নিজবাড়িতে এ আয়োজন করেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে রাজনৈতিক নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেনির হাজার হাজার মানুষ অংশ নেন।
মৃত্যুর এক বছর পরও তাঁকে স্মরণ করছেন তাঁর শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধারা। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এ দোয়া ও মিলাদের আয়োজন করা হয় এবং সাধারন মানুষের প্রতি পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
গত বছরের ২৫ অক্টোবর দুপুরে উপজেলার ঝালকাঠি -ভান্ডারিয়া সড়কের নলবুনিয়া বাজার এলাকায় বাসের ধাক্কায় প্রাণ হারান নাসিম আকন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।

শনিবার, ২৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন